somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থ্রিলার !

২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত রমজানের ঘটনা। আমি আর নওফেল স্যার চকবাজার গিয়েছি, ইফতার কিনব। আমি এর আগে আর কখনও যাইনি। নওফেল স্যারও সম্ভবতঃ না।

একটা সরু রাস্তা। তার দুই পাশে মার্কেট, দোকানপাট। পুরো রাস্তাটাই দখল করে বসেছে ইফতারের বাজার। অসম্ভব ঘিঞ্জি, হাঁটা যায় না।

নওফেল স্যার ধার্মিক মানুষ। প্রথমেই একটা মসজিদ খুঁজে বের করলেন। আসরের নামায পড়বেন।

মসজিদটা দোতালার ওপর। একটা লাম্বা সিঁড়ি বেয়ে আমরা উঠলাম। স্যার নামায পড়তে চলে গেলেন। আমি পাশের চত্বরে বসলাম। আমার পেছনে কাঠের লম্বা বাক্স। তাতে আমার স্যান্ডল সু আর স্যারের জুতা। আমি মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখে নিচ্ছি, আমার জুতা ঠিকঠাক মত আছে কিনা।

স্যার নামায থেকে ফিরলেন। আমি পেছন ফিরে দেখলাম, স্যারের জুতা ঠিকই আছে।আমারটা নেই।

আমরা বেশ কিছুক্ষণ খোঁজাখুজি করলাম, একে ওকে জিজ্ঞেস করলাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারপর স্যার বললেন, চলেন একজোড়া স্পঞ্জের স্যান্ডেল কিনে নেই।

কিন্তু সিড়ি দিয়ে নামার সময় অবাক হয়ে তাকিয়ে দেখি, একপাশে আমার স্যান্ডল জোড়া পড়ে আছে। বাটার স্যান্ডেল, এরকম আরও কতই তো আছে, তবু স্যারকে বললাম। স্যার বলল, পড়ে দেখেন। পড়লাম। আমারটার মতই তো লাগে ! তবু......

পাশে একজন বৃদ্ধ পঙ্গু ভিক্ষুক বসে আছে। সে বলল, এক ছেলে কিছুক্ষণ আগে এই জুতা, পাশে রাখা একটা ইফতার ভরা পলিথিনের ব্যাগ আর একটা ছাতা তার কাছে রেখে ভিতরে নামায পড়তে গিয়েছে। তাকে বলেছে দেখে রাখতে। আমি কনফার্ম হলাম, এটা আমার স্যান্ডেল না। কেউ নিশ্চয়ই চুরি করা স্যান্ডেল বাইরে রেখে নামায পড়তে যাবে না।

স্যার বললেন, দাড়ান, দেখা যাক, ছেলেটা আসুক।

অনেকক্ষণ পরে, ভিক্ষুকটা বলল, ঐ যে উনি। তাকিয়ে দেখি, একটা ইয়াং ছেলে ইফতারের ব্যাগ আর ছাতাটা নিচ্ছে। তার পায়ে স্যান্ডেল। আমি এগিয়ে গেলাম, "এই জুতা কি আপনার ?" "নাহ" বলে ছেলেটা হাঁটা ধরল। আমি স্যারের দিকে গর্বিত ভঙ্গিতে তাকালাম। আমার স্যান্ডেল পাওয়া গেছে।

স্যার ডাকল, এই ছেলে, এই। কিন্তু ছেলেটা শুনছে না। স্যার চিৎকার করছেন, এই ছেলেটাকে ধরেন, ধরেন...ছেলেটা ততক্ষণে বাজারের মাঝখানে চলে গেছে। কিন্তু স্যারের চিল্লাচিল্লিতে লোকজন তাকে ধরে ফেলল।

স্যার সবাইকে পুরো ঘটনা বললেন। কিন্তু ছেলেটা কিছুই স্বীকার করছে না। আমরও কেন যেন মনে হচ্ছে, কোথাও কছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ছেলেট যদি জুতা চুরিই করবে, তাহলে সে তা ফেলে রেখে চলে যাচ্ছিল কেন ?

তখন ভিড়ের মধ্য থেকে কে যেন বলল, এই, তোর ব্যাগের মধ্যে কি ? ছলেটা বলল, ইফতার ! দেখলাম, পলিথিনের ব্যাগের ভিতর কতগুলি কাগজের প‌্যাকেট। একটার ভিতর থেকে ইফতার বের হয়ে এসেছে। লোকজন তবু নাছোড়বান্দা। " খোল, তোর ব্যাগ খোল। দেখি ভিতরে কি আছে।"

ছেলেটা চাচ্ছিল না, তবু জোর করেই ব্যাগ খোলা হল। কাগজের প‌্যাকেট থেকে যা বের হল, তার জন্য আমি ঠিক প্রস্তুত ছিলাম না।

ব্যাগের ভেতর চার জোড়া পুরনো জুতা ! সবগুলোই নাকি ওর মামাদের।


সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×