somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই প্রজন্ম

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিমেল আমাকে মানিক মিয়ার মুখে নামিয়ে দিল। রাস্তার উল্টো দিকে ধানমন্ডি বয়েজ হাই স্কুল। এই স্কুলে ছোটকালে ও পড়ত। টিফিনের সময়, মাঝে মাঝে যখন পকেটে টাকা থাকত, তখন কামালের দোকান থেকে চপবন কিনে খেত।
সেই দোকানটা হিমেল আমাকে দেখাল। নাম পাল্টে গেছে। এখন হয়েছে কোহিনুর কনফেকশনারী। চপবন নিশ্চয়ই এখন আর পাওয়া যায় না। পাওয়া গেলেও এখনকার বাচ্চারা নিশ্চয়ই এসব সস্তা খাবার খায় না।

আমি ওভার ব্রিজে উঠলাম। রাস্তা পার হব। মারাত্মক দুর্গন্ধ, নাড়িভুড়ি উল্টে আসতে চায়। এখানে সেখানে মলমূত্র পড়ে আছে। কারা এসব করে? ভাবতে ভাবতে হাঁটছি। একটু পড়েই উত্তর পেয়ে গেলাম। ওভার ব্রীজ পার হয়ে ফুটপাথ। ড্রেনের পাশে একটা ছেলে ঘুমাছ্চে। বয়স কত হবে? আঠার? পরনে শুধু একটা কালো হাফ প‌্যান্ট।

এই ছেলেটাই সম্ভবত: ওভার ব্রীজটার বারটা বাজিয়েছে।

রিকশা নিলাম। ড্রেনের ওপর একটা ছেলে খাবারের দোকান দিয়ে বসেছে। পিঠামত কিছু একটা। ড্রেনের পাশে আবর্জনা, তার পাশে বসে পিঠা খাচ্ছে কয়েকজন। ঘুমিয়ে থাকা ছেলেটাও নিশ্চয়ই একটু পরে এসবই খাবে। অবশ্য যদি ওর কাছে টাকা থাকে।

পাড়ার মোড়ে এসে রিকশা জামে পড়ল। তিনটা ছেলে, ফুটপাতে শুয়ে থাকা আগের ঐ ছেলেটারই বয়সী, হেঁটে হেঁটে আসছে। এখনকার আধুনিক ছেলে। খুবই স্টাইলিশ। হাজারটা পকেটওয়ালা প‌্যান্টের সাথে খু্বই আধুনিক গেন্জ্ঞি। তার ওপর আবার জ্যাকেটমত কিছু একটা। মুখে ফ্যাশানবল অল্প দাড়ি। একজন আবার ভ্রুর ওপর এবং কানে আংটি জাতীয় কিছু একটা পড়েছে।

দেখে খুবই ভালো লাগল। আমাদের সব ছেলেরাই যদি এরকম ফ্যাশানবল হত!! এই ছেলেগুলো হেঁটে হেঁটে ঐ ছেলেটার দিকেই যাচ্ছে........

সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×