ছেঁড়া ঘুড়ি, রঙিন বল
এইটুকুই সম্বল
আর ছিলো রোদ্দুরে ভরা বিকেলবেলাই
বাজে বকা রাত্রিদিন
অ্যাসটেরিক্স- টিনটিন
এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেতো গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায় ~ হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আর এক বার, যদি তোমাদের দলে নাও খেলায়
..........................................
চন্দ্রবিন্দুর গানটা শুনতে শুনতে বেশ নস্টালজিক হয়ে পড়লাম...
আমি ছোটবেলা থেকে এক এর পর এক স্কুল বদল করেছি, সুতরাং খুব বেশিদিন ধরে এক বন্ধু-সার্কেল এর সাথে মেশার সৌভাগ্য হয়নি। কাজেই আমার খুব কষ্টে বুক পুড়ে যাওয়ার কোন কারণ নেই। অথচ, কেন জানিনা, আমি আমার প্রতিটা স্কুলের বন্ধুদের সঙ্গ মিস্ করি।
আর হয়ত আগের মত দেশে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা হবে না, কিন্তু আমি জানি, যারা আমার বন্ধু ছিলো, আমি যাদের বন্ধু ছিলাম, আমরা বন্ধুই থাকবো।
পুরো গানটা :
Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৭ সকাল ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


