কল্প সুখের মোহে আমি,
স্বল্প রাতের ঘুম হারানোর সাক্ষী।
বিছানার এপাশ ওপাশ,
সবপাশেতে শূণ্যের বাহাদূরী।
বালিশ ছেড়ে উঠিতে পাখির কল-কাকলি।
আমি বেশ ভাবছি আজ,
যেন ভাবনা ভাবের বাহাদূরী।
কি ভাই ভাবছ বুঝি কবিতা লিখছি,
না না ভাই কবিতার ছন্দ মেলাচ্ছি।
কবিতা লেখা আমার কাজ নহে,
আমিতো কল্প সুখের মোহে।
কল্পলতা লতানো সবুজের খেলা।
আমি কি আর একলা জেগে,
সঙ্গে আছে তাল পাতার পাখা।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



