আমার জানালায় হিমিকার অস্পষ্ট আঁধার নেমেছে।
আমার কবিতারা সরব হয়ে
মোহন্ত চেতনায় বই খুলে দেখছে।
আমি চপল চোখে মেঠো পথের
ধূলি হয়ে কৃষাণীর সাথী হয়ে ছুটছি।
আমি বুড়োর পিঠের কলসির
খেজুরের রস হয়ে সুপ্ত সুখ ছড়িয়ে
প্রাণ ভরে হাসছি।
আমি ধবল সারস হয়ে
নগ্ন প্রান্তরের শীতল জলে পা ডুবিয়ে খেলছি।
আমি বাতাস হয়ে সরিষার
হলদে ফুলে দোলা দিয়ে ভেসে ভেসে উড়ছি।
আমি পরিযায়ী পাখি হয়ে ডানা মেলে
সায়রের চঞ্চল ঢেউয়ের বুকে নামছি।
আমি সায়হ্নে কৃষাণীর কাঁধের লাঙ্গল হয়ে
পায়ে ক্লান্তির ছাপ এঁকে নীড়ে ফিরছি।
১০০১১৪
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



