মুক্তগদ্যঃ শহুরে জামার গল্প
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শহরে ঢুকছে বুনো শীতপাল। বদলে দিচ্ছে শহুরে ঘর-মানুষ-মন। পাল্টে গেছে শহরের জামা, শহরের প্রান্তর। জামার উপর জমছে লাল সুরকি আর বালি। শহরের কোন এক বুড়ো বেঞ্চের উপর আছড়ে পড়ছে হলুদ রঙ। শহরের বেকার রেল স্টেশনটায় জমছে খোশ গল্প। শহরটা এখন খুলে বসেছে কবিতার খাতা। কবিতার দু’টো লাইনও চলছে সমান্তরাল। এই শহরের নিরাশ প্রেমিকের পকেটে এখন থাকে, ‘খুনআলুদা’ দু’টো ছেঁড়া কবিতাপত্র। সন্ধ্যে নামার লগ্নে শাদা শালের আদুরে ঝাপটায় বদলেও যাবে শহুরে শশিকরের গান। এইভাবে বেজেই চলছে শহরের বদলে যাওয়ার গান।
শহুরে জামার গল্পটা একটা হলুদ খামে ভরে তোমায় দিলাম। যত্নে রেখো। যদি কখনও এসো এইখানে। এই শহরের দিগন্তে আমায় খুঁজো। আর কিছু পাও আর না পাও, পাবে আমার গায়ের গন্ধ লেপ্টে থাকা একটা ছেঁড়া জামা।
শহুরে জামার গল্প
২০১২১৪
----
আমি একটা মুখোশ চাই। একটা মুখোশ কিনতে সব বড় বড় শপিংমলে ঘুরলাম। কেউ আমাকে একটা মুখোশ দিল না। এমন না যে আমার পকেট ফুটো। আমার পকেট ভর্তি সারাজীবনের জমানো বেশকিছু কয়েন। তবুও তারা আমার কাছে একটা মুখোশ বিক্রি করলো না। আমার না-কি মুখোশ কেনার যোগ্যতার সনদপত্র নেই!
মুখোশ না পরলে এই পৃথিবীটা আমার দিকে তাকাবে অবহেলার ডোরে। পৃথিবীটা এখন মুখোশওয়ালাদের দখলে। পৃথিবীর প্রেমের দেয়াল বিজ্ঞাপণের নীচেও এখন ঝুলে থাকে "শর্ত সাপেক্ষ"। শর্তও এই - একটা মুখোশ।
একটা মুখোশ চাই
১৪১২১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন