মা’কে নিয়েঃ খুদে গল্পপাত-৬
১০ ই মে, ২০১৫ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(“তারে জামিন পার” মুভিটার ছবিটা আমার ভীষণ প্রিয়।) -
চুলের সিঁথি সেই ছোট্ট থেকেই বাম দিক দিয়ে করে আসছি। স্কুলে যাওয়ার আগে আম্মা একটা লম্বা চিরুনী নিয়ে বাম দিক থেকে আলতো করে চুল আঁচড়িয়ে দিতেন। তখন থেকেই জেনে আসছি চুল বাম দিক দিয়ে আঁচড়াতে হয়। বিশ্ববিদ্যালয়ে পা দেওয়ার পর দেখলাম ক্লাসে রুম্মান আর তুহিনের চুল ডান দিয়ে সিঁথি কাটা। ডান দিয়ে সিঁথি কাটা দেখতে আমার ভালো লাগছিল।
দেখতে দেখতে বিশ্ববিদ্যালয়ের শেষ স্তবকে পৌঁছে গেলাম। ততদিনে আম্মা, বাড়ি আর পুরাণ পৃথিবীর গন্ধ থেকে নিজেকে আলাদা করে ফেলছি। গত দু’মাস থেকেই চুলের সিঁথি ডান দিক দিয়ে কাটা শুরু করছি। সহপাঠী, বন্ধু কিংবা হলের রুমমেটরাও কেউ এই নিয়ে কোন কথা বলেনি। তাদের চোখ এড়িয়ে গেছে বোধহয়।
ঈদের ছুটিতে বাড়ি গেলাম। ঘরের দরজা ঠেলে ঘরে ঢুকতেই আম্মা একপলক আমাকে দেখেই বলল, “তুই চুলের সিঁথি কবে থেকে ডান দিক দিয়ে করছিস?” আমার শুধু মনে হলো, ”ও মা! বড়ো হয়ে গেছি, শুধু তুমি জানলে না।”
-
আমার মা
১২০৪১৫
অফটপিকঃখুদে গল্পে প্রতি সিরিজে দুটো করে গল্প পোষ্ট করি। এই সিরিজের জন্য এখন পর্যন্ত একটাই গল্প লেখা হলো। মা’দিবস উপলক্ষ্যে গল্পটা পোষ্ট করলাম।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন