আমার আকাশ যেমন খুশি রঙ এ সাজাই,
বাতাসের কাছে মিনতি তাকে পাশে চাই।
গাছের ফাক দিয়ে হালকা আলোতে,
একটু বিশ্রাম অবসর থেকে...
ছুটে চলি ব্যস্ত পথে, অজানা খেয়ালে,,
পিছু ফিরে দেখিনা আর
উদ্দেশ্য নিয়েছি গন্তব্যের..
মানিনা ভাংগা স্বপ্ন আবার দেখিতে,
আমি স্বপ্নে হাটা শিখিনি যতো বাস্তবে..
নিয়তির থেকে আজ নিয়ত নিয়ে
এ পথ সত্য জীবন অথবা মরন দিয়ে
চলেছি আর ভাবছি কখন পথ কালো হবে
সন্ধ্যা নেমে এলে, বিদায় দিয়ে সূর্য কে,
প্রশ্ন একটাই থাকে আমি খালি হাতে!!
২৯.০৬.১৫ (লিখার সময়কাল)
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



