somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের গ্যাস - সংকট নিরসনে গ্যাসের চূলা এবং বিটিভি তে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ভূমিকা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রি-পোস্ট : বর্তমান গ্যাস সংকটজনিতঃ পরিস্থিতিতে রি-পোস্ট করা হলো।

বাংলাদেশের গ্যাস সংকট নিয়ে এ দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবিগণ অনেক সময় অনেক কথাই বলে থাকেন। এ বিষয়ে ইতিপূর্বে সবাদপত্র, বেতার, টেলিভিশনসহ বিভিন্ন গণ-মাধ্যমে লেখালেখি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে, বর্তমানে কোথাও কোথাও হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। তাই আমি এ বিষয়ে গতানুগতিক কিছু লিখে আপনাদেরকে বিরক্ত করতে চাইনা। উল্লেখ্য, আমি বিশেষ কোন লেখক নই, কিংবা আমার লেখার তেমন কোন দক্ষতাও নেই। আমি শুধুমাত্র অতীতের একটি অবহেলিত বিষয় উপস্থাপনের চেষ্টা করবো।
যদি কাউকে প্রশ্ন করা হয়, আপনার প্রিয় টেলিভিশন চ্যানেল কোনটি ? তাহলে কেউ বলবে "জি-সিনেমা", কেউ বলবে "স্টার প্লাস", ... ... ... "ডিসকভারী", "ন্যাশনাল জিওগ্রাফী", "এ্যানিমেল প্ল্যানেট", "স্টার মুভি", "এইচ বি ও", "ই এস পি এন", "চ্যানেল আই", "এ টি এন বাংলা", "একুশে টেলিভিশন", "বাংলাভিশন" ইত্যাদি ইত্যাদি আরোও অনেক চ্যানেল।
আশ্চর্যের বিষয় হলো আমরা নিজেদেরকে দেশপ্রেমিক বাংলাদেশী বলে দাবী করলেও কোথাও জনপ্রিয় চ্যানেল হিসাবে "বাংলাদেশ টেলিভিশন" এর নাম শোনা যায় না (কেন শোনা যায় না, আমি সেই বিতর্কে যাবো না, তাছাড়া সেটি আমার লেখার বিষয়বস্তুও নয়)। কিন্তু একটি অনুষ্ঠানের নাম শুনলে ছোট বড় সকলেই আশায় বুক বেঁধে থাকে, কখন সেটি শুরু হবে। আপনারা কি অনুমান করতে পারছেন, সেটি কি ? আমার মনে হয় সকলেই এক কথায় উত্তর দিবেন "ইত্যাদি"। হ্যাঁ, জনপ্রিয় উপস্থাপক ও টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত এর রচনা ও পরিচালনায় "ইত্যাদি" এমন একটি অনুষ্ঠান, যেটি দেখার জন্য দেশে এবং বিদেশে ছোট-বড় সকলেই সব বিদেশী টেলিভিশন চ্যানেল বাদ দিয়ে অধীর আগ্রহে বসে থাকে। অনেক বছর আগে এই "ইত্যাদি"র কোন একটি পর্বে হানিফ সংকেত সাহেব এই দেশেরই অল্প শিক্ষিত এবং বিজ্ঞান শিক্ষায় অশিক্ষিত একজন বিজ্ঞানীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যিনি সাধারণ গ্যাসের চূলাকে "মোডিফাই" করে বিশেষরূপ দিয়েছিলেন। সাধারণ গ্যাসের চূলায় যেখানে গ্যাসের চূলার "চাবি" অন করলেই গ্যাস বের হয়, সেখানে তাঁর উদ্ভাবিত গ্যাসের চূলার উপরে কোন পাত্র না রাখলে "চাবি" অন করলেও গ্যাস বের হয় না। যার ফলে কেউ বিনা প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা গ্যাসের চূলা জ্বালিয়ে রাখতে পারবেনা। যদিও এই সমস্যা সমাধানে অনেকেই "সিলিন্ডার গ্যাস" এর ব্যবহারের কথা বলবেন, কিন্তু আমি এই দেশের প্রেক্ষাপটে এটিকে ঝুঁকিপূর্ণ বলে মনে করি এবং অসৎ ব্যবসায়ীরা এর ফাঁয়দা লুটতে পারে। প্রশ্ন আসতে পারে, কেন আমি অতীতের হারিয়ে যাওয়া বা অবহেলিত এই বিষয়টির কথা উল্লেখ করলাম ? অনেক দুঃখ ভারাক্রান্ত মনে উল্লেখ করছি, আমরা অকাজে হাজার হাজার টাকা খরচ করি, অথচ একটি মাত্র দিয়াশলাইয়ের কাঠি বাঁচানোর জন্য ঘন্টার পর ঘন্টা গ্যাসের চূলা জ্বালিয়ে রাখি। এটাকে আমি কী বলবো ? আমাদের শিক্ষার অভাব ? আমাদের সচেতনতার অভাব ? অশিক্ষিত লোকের কথা না হয় বাদই দিলাম, বহু শিক্ষিত লোকের বাড়ীতে গেলেও দেখা যায়, বিনা প্রয়োজনে গ্যাসের চূলা জ্বালিয়ে রাখা হয়েছে। তাহলে এর সমাধান কী ? আসলে কথায় বলেনা, "কয়লা ধুলে ময়লা যায় না", তেমনি আমাদের স্বভাবও আমরা বদলাতে পারিনা। তাই আমি বলবো, গ্যাসের সংকট দূর করার জন্য প্রথমেই গ্যাসের অপচয় বন্ধ করতে হবে, আর এর জন্য "ইত্যাদি" তে উপস্থাপিত সেই বিজ্ঞানীর উদ্ভাবিত "গ্যাসের চূলা"র বাস্তব ব্যবহার শুরুর ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন সাহায্যের আশা করা দূরাশা মাত্র। তাই আমি বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতি এই ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয় এবং তা বাস্তবায়ন করে, তাহলে সে দেশের জন্য অনেক বড় কিছু করলো বলে আমি মনে করি।

মোহাম্মদ আনোয়ার


২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×