স্পষ্ট, শুদ্ধ বাংলায় অন্তত কথা বলতে পারি... দেশের জন্য, নিজের জন্য...
রক্ত দিয়ে অর্জিত এ বাংলা ভাষা। ভাষার মর্যাদা রক্ষায় সংবিধানের অনুচ্ছেদ ৩ বলা হয়েছে ‘‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’’। ১৯৮৭ সালে প্রণয়ন করা হয়েছে ‘‘বাংলা ভাষা প্রচলন আইন।'' কিন্তু সর্বস্তরে ভাষার ব্যবহার আজো আসেনি।
আইনে বলা হয়েছে ‘‘এই আইন প্রবর্তনের পর বাংলাদেশের সর্বত্র তথা সরকারী অফিস, আদালত, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সাথে যোগাযোগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগত কার্যাবলী অবশ্যই বাংলায় লিখিতে হইবে। ’’
অফিস আদালতে বসে শিক্ষিত লোকেরা, চালায় শিক্ষিতরা। কিন্তু আইনটি আজো কেন কার্যকর হয়নি তাই প্রশ্ন?
আজকের দিনে অনেকে আধুনিক হতে বাংলা শব্দ ইংরেজীর উচ্চারণে বলছে। আধুনিকতা মানে বাংলার উচ্চারণ ঠিক মতো না করতে পারা। কথার মাঝে ঘন ঘন ইংরেজী শব্দ বলা। আধুনিক অনেক মানুষকে বলতে শুনি আমার সন্তান বাংলা বলতে পারে না।
ভুলে যাই, ভাষা অহংকার, ভাষা অস্তিত্ব। বাংলা ভাষা রক্ত দিয়ে অর্জন করা।
বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


