somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরআনে কি আসলেই বিপরীত আয়াত আছে?

০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মুসলিম হিসেবে কোরআনের প্রতি আমি বিশ্বাস করি। নিজে খুব ধার্মিক - এই দাবী করিনা। তবে আমি কমিউনিষ্টদের যুক্তি দ্বারা অনেকসময় প্রভাবিত হই। আজ একটা পোষ্ট পড়ে কমুনিষ্টদের প্রতি ঘেন্না এসে গেছে।

আজকে চয়ন একটা পোষ্ট দিয়েছে - কোরআন সম্পর্কে। সেখানে আরিফুর রহমানের কিছু কমেন্ট ছিল। সেখানে সে কিছু আয়াত দেখিয়েছে- একটা অপরটার বিপরীত। আসলে যুক্তি দিয়ে যদি কোরআনের কোন ভুল বের করা যায় সেটা সবার মেনে নেয়া দরকার। আমি ভেবেছিলাম ব্লগে যেহেতু অনেক ইসলামী ব্লগার আছে তারা আরিফুর রহমানের দেখানো বিপরীত আয়াত গুলোর একটা সমাধান দিবে। এখনো এমন পোষ্ট চোখে পড়েনি।

পরে আমি দুটি আয়াত দেখলাম । কারণ এগুলোর প্রতি তিনি বেশ জোর দিয়েছেন। আয়াতদুটি হচ্ছে -

১৯:৬৭ আল্লাহ মানুষকে শূন্য থেকে সৃষ্টি করেছেন।

অসংগতি: ৫২:৩৫ মানূষ শূন্য থেকে সৃষ্টি হয়নি।


আয়াতদুটিতে স্পষ্ট বিরোধী কথা। তাই আমি নিজে কুরআন শরীফের অর্থ দেখলাম। আয়াত নাম্বার দেখে বের করলাম।
দেখলাম- তিনি আয়াতগুলোকে আগ পরের সাথে বিছিন্ন করে এমন একটা ভাব তৈরী করেছে যাতে বিপরীত বুঝায়। আসলে আয়াত দুটিতে বিপরীত নয় একই কথা বলা হয়েছে।
তাই নিচে আমি দুটি আয়াতের সরল অর্থ তুলে ধরছি।

১৯:৬৬-৬৭ আয়াতের অনুবাদ
মানুষ বলে, সত্যিই কি আমি মরে যাব তখন আবার আমাকে জীবিত করে বের করে আনা হবে? মানুষের কি স্মরণ হয়না, আমি আগেই তাকে সৃষ্টি করেছি অথচ সে কোন অস্তিত্ববান সত্ত্বা ছিল না।

৫২ : ৩৫-৩৬ আয়াতের অনুবাদ
কোন (সৃষ্টিকর্তা) সত্তা ছাড়া এরা কি নিজেরাই সৃষ্টি হয়েছে? নাকি এরা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা? নাকি আসমান ও যমীনকে এরাই সৃষ্টি করেছে? আসলে তারা কোন নিশ্চিত জ্ঞানের ধারক নয়।


কুরআন বা ইসলাম এসবকে ভুল প্রমাণ করার জন্যে যুক্তির আশ্রয় নিতে হবে। প্রতারণা নয়। আরিফুর রহমানের মত একজন নাস্তিকের কাছে এরকম প্রতারণা আশা করি না।

এতে সত্য ও যুক্তির দিকে না এসে মানুষ বিভ্রান্ত হবে।

আরো কিছু আয়াতের পরস্পর বিপরীত কথা তিনি উল্লেখ করেছেন। আমার বিশ্বাস সেগুলোতেও এরকম জালিয়াতি করে কোরআনকে মিথ্যা প্রমানের চেষ্টা করা হয়েছে।
আমার কাছে যা প্রথমে স্পষ্ট বিপরীত মনে হয়েছিল তা-ই আগে দেখেছি। আর বাকী আয়াতগুলোর ব্যাপারে ইসলামী ব্লগারদের মতামত পেলে আরো ভাল হবে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১৫
৯৬টি মন্তব্য ৭৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×