হঠাত করেই মনের গভীর সমুদ্র থেকে ভেসে ওঠে এক স্মৃতির দ্বীপ, কষ্টের নারিকেল গাছ যেন দাঁড়িয়ে থাকে সেই দ্বীপে। বেদনার ছোট ছোট পাহাড়েরও দেখা মিলে, কষ্টের রঙ্গে যেন আঁকা এ এক অপূর্ব ছবি। জলের ঢেউয়ে আঁচর দেয় সেও কষ্ট,বাতাসে নারিকেল বৃক্ষ-পত্রের নড়া-চড়াতেও ব্যথা পাই, কষ্টের পোঁকা মাকড়ের সন্ধ্যান পাই সে দ্বীপে। হঠাত করেই বেদনার ঘুন পোঁকা খুঁড়ে যায় হৃদয়, স্মৃতির দেয়াল টপকে হুহু করে কাঁন্না আসে, তার ঢেউয়ে ভিজে যায় গাল। কার তরে এই হৃদয় খুঁড়া-খুঁড়ি, কার তরে যখন তখন বেদনার নীল ঘুড়ি সূতা কেঁটে ভারসাম্যহীন দুলতে থাকে?কেন আমি যখন তখন কেঁদে ওঠি আজ। কি এমন কষ্টের স্মৃতিরা ভীড় করে হৃদয় জানালায়? জানি না। কিংবা হয়তো ভাল করেই জানি।
তবু পারি না সে কষ্ট সে স্মৃতি সেই হারিয়ে যাওয়া প্রেমটুকু অস্বীকার করতে। তবে, আমি বিশ্বাস করি দুঃখের পর সুখ আসে। তাইতো হঠাত করেই স্মৃতির আকাশে মেঘ জমে, হঠাত করেই বৃষ্টি আসে। এর পর আমিও অনেকটা প্রশান্তিবোধ করি। এ যেন তোমার ভাবনায় কাঁন্নাতেও সুখ। এ যেন তোমাকে পেতে পেতে হারাতেও সুখ, এ যেন তোমাকে ভুলতে পারাটাও ও সুখ আবার তোমাকে ভুলতে না পেরে গোপনে নিরবে বেদনায় কুঁকড়ে যেয়ে অশ্রু সিক্ত নয়নে বেঁচে থাকতেও এক অন্যরকম সুখ ...অন্তত আমার বেদনায়, আমার না-পাওয়ায়, আমার কষ্টে, আমার স্মৃতিতে তুমি আছ মিশে । অন্তত তুমি মিশে আছ আমার বেদনা-ভরা হৃদয়ে, আমার কাঁন্নায় , আমার অশ্রুতে। এই আমার ভালবাসা। এই তুমি। তুমি আমার সুখের মরুভূমি।
(সংগৃহীত)
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।