somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কনডম আর লাগবে না!

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



October 8, 2015 funcom 0 Comment

জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণে বমি বমি ভাব, মাথা ব্যথা, স্তন ব্যথা, ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা রকমের পার্শ্বপ্রতিক্রিয়ায় কথা বলে থাকেন নারীরা। অনেক নারী আবার কনডমসহ অন্যান্য কৃত্রিম পদ্ধতি ব্যবহারে অনিচ্ছুক।

এসবের বিকল্প হিসেবে অনেকের পছন্দ ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতিতে ফ্যামিলি প্ল্যানিং। ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিংয়ের অন্যতম পদ্ধতি হচ্ছে মহিলাদের দৈহিক তাপমাত্রা মেপে নিরাপদ সময় বের করা।

এই অ্যাপের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করে জানা যাবে ঝুঁকিপূর্ণ ও নিরাপদ সময়ের খবর।

মাসিক চক্রের প্রথমার্ধে তাপমাত্রা তুলনামূলক কম থাকে। পরে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকে। তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ০.২ থেকে ০.৪৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ডিম্বাণু পরিস্ফুটনের সময় তাপমাত্রা সর্বোচ্চ বৃদ্ধি পায়। এ সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির ৩দিন পর আবার দৈহিক মিলন শুরু করলে গর্ভধারণের আর ঝুঁকি থাকে না।

তবে এই পদ্ধতি অনেকের কাছে ঝামেলাপূর্ণ ও জটিল মনে হয়। অনেকেই ওই তাপমাত্রার হিসাব ঠিকমতো রাখতে পারেন না। তবে তাদের এই দুশ্চিন্তার দিন শেষ হতে চলেছে।এই অসুবিধা দূর করতে সুইস দম্পতি ড. ইলিনা বার্গল্যান্ড এবং ড. রাউল স্কারউইজল উদ্ভাবন করেছেন বিশেষ এক অ্যাপ।

এই অ্যাপের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করে জানা যাবে ঝুঁকিপূর্ণ ও নিরাপদ সময়ের খবর। আর ঝুঁকিপূর্ণ সময়েই দৈহিক সম্পর্ক আপনাকে পিতৃত্ব কিংবা মাতৃত্বের স্বাদ এনে দিতে পারে। চাইলে এই সময়ে মিলন বিরতিতে আপনি গর্ভনিরোধ করতে পারেন।

এ ক্ষেত্রে অ্যাপটিতে ভোরবেলা বিছানা ত্যাগের আগ মুহূর্তে দৈহিক তাপমাত্রা ইনপুট করতে হবে। অ্যাপই জানিয়ে দেবে আপানার অবস্থা।

বার্গল্যান্ড বলেন, এই অ্যাপের সুফল পেয়ে প্রতিদিন প্রচুর নারী আমাদের মেইল করছেন এবং তারা অনেক নিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন।

অ্যাপটির উদ্ভাবক এই দম্পতিও এই পদ্ধতি ব্যবহার করছেন। অ্যালবা নামে তাদের ৬ মাস বয়সী একটি কন্যা সন্তান আছে।

ড. বার্গল্যান্ড সার্নের গবেষক ছিলেন। তবে প্রাকৃতিক গর্ভনিরোধ পদ্ধতি কীভাবে আরও কার্যকর করা যায় সে ব্যাপারে গবেষণা করার জন্য সে চাকরি ছেড়েছেন তিনি।

বর্তমানে যুক্তরাজ্যের বাজারে এই অ্যাপ পাওয়া যাচ্ছে এবং ১০ হাজার নারী এটি ব্যবহার করছেন।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×