দেশের কোথাও কোন কিছু ঘটলেই যেই ওয়েবসাইটে সবার আগে ছুটে যাই, যেই মিডিয়াটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই বিডিনিউজ২৪ ডট কম-ই আজকে সন্ত্রাসী হামলার শিকার হলো আজ রাত সাড়ে ৯টার দিকে।
দেশটা আর মানুষের নেই বোধহয়। এটা এখন পাগলা কুকুরের দেশ। হ্যা, কুকুর! কুকুর কি একটা গালি? অবশ্যই সেইসব "জানোয়ার"দের জন্যে এটা গালি না যারা এমন ঘৃণ্য কাজ করতে পারে।
সত্যকে গলা টিপে হত্যা করতে চায় যারা, তাদের দিকে একদলা থুথু নিক্ষেপ করা ছাড়া আর কিছুই করার নেই। তারা কখনো পারবেনা সত্যকে গলা টিপে হত্যা করতে। আমরা, ব্লগাররা তা হতে দেবোনা। একবার যখন রক্ত দেখেছি, রক্ত বারবার দেখতে প্রস্তুত আছি আমরা। সাংবাদিকদের উপরে আক্রমণ কোনমতেই মেনে নেয়া হবে না।
বিডিনিউজে আমার পরিচিত কেউ নেই। কিন্তু তারপরেও কেন যেন প্রচন্ড কষ্ট লাগছে খবরটা আর রক্তে ভেজা মেঝে দেখে। বারবার একটি দৃশ্যই ভেসে আসছে চোখের সামনে, যেটা ফেব্রুয়ারী মাসের ১১তারিখে দেখেছিলাম। যেই খবর শুনে সেই সকালে ঘুম ভেঙ্গেছিল। আতকে উঠেছিলাম এটা ভেবে যে আগের রাত্রে যেই মূহুর্তে ঘটনাটি ঘটেছিল সেই সময়েও সজাগ ছিলাম আমি! যেই খবর শুনে পরবর্তী এক সপ্তাহ আতংকিতভাবে রাত কেটেছিল। আবারো কিছু নির্ঘুম রাত পাবো বলে মনে হচ্ছে এবার।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন যে বেডরুমে নিরাপত্তা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। এবার কি বলবেন আপনি? সাংবাদিকদের কর্মস্থলে কি সরকার নিরাপত্তা দিতে পারলো?? র্যাব, পুলিশ; কি কাজের জন্যে? কোপাকুপির পরে গিয়ে ঘটনাস্থল পাহারা দেবার জন্যে?? সেই কাজতো আমার বাড়ির বৃদ্ধ কেয়ারটেকারও পারবে!!
বিডিনিউজের কোন বড়ভাই কি আছেন? থাকলে দয়া করে সর্বশেষ পরিস্থিতি জানান।
ছবিসূত্র: bdnews24.com
হায়রে আমার দেশ! কোথায় আমাদের স্বাধীনতা? বুক থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বের হয়না যখন সাংবাদিকদেরকেই সংবাদ হতে দেখি।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।