রোহিঙ্গাদেরকে নিয়ে আমার তেমন কোন ধারণাই ছিলনা। কিন্তু গত কয়েকদিনে নানান পেপার পত্রিকা পড়ে তাদের সম্পর্কে প্রাপ্ত ধারণাটাকে ভালো বলা যেতে পারেনা। তারা নাকি সীমান্তে নানান নেশাদ্রব্য চোরাচালানীর কাজ করে, মধ্যপ্রাচ্যে রোহিঙ্গাদের জন্যে নাকি আমাদের দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। দেশে রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে আমার প্রথম রিয়েকশন ছিল এমনটা: "ধুওরো! কিসের আশ্রয়...নিজেরাই খাওন পাই না আবার রোহিঙ্গা!!! হাহ্....."
বোঝার তখনও বাকি ছিল। জানতাম না তাদের বর্তমান পরিস্থিতি। তাই সেটা জানার নিমিত্তেই খোজ খবর নেয়া শুরু করলাম। যা দেখলাম, তাতে ভেতর থেকে প্রচন্ড একটা নাড়া এলো। মানবিকতা বলতে যে একটা বোধ আছে সেটা কাপুনী দিয়ে তার অস্তিত্ব জানান দিলো।।।
সব জানার পরে এখন রিএ্যাকশন।।
"""
১. রোহিঙ্গাদেরকে এই মূহুর্তে বাংলাদেশে আশ্রয় দেয়া হোক। (যদি এটা দেশের নিরাপত্তার জন্যে হুমকীস্বরূপ হয় তবে অবশ্যই সীমান্তের নিকটবর্তী একটা এলাকায় তাদেরকে একটা স্থায়ী সমাধানের আগ পর্যন্ত থাকার ব্যবস্থা করে দেয়া যায়)
২. মিয়ানমারের জন্যে বিশেষভাবে নির্মিত "জুতা" দিয়ে মিয়ানমার সরকারকে জুতা মেরে ক্ষমতাচ্যুত করে রোহিঙ্গাদেরকে "নিরাপদ" মিয়ানমারে ফেরত পাঠানো হোক!! (অবশ্যই জাতিসংঘের নিকট থেকে সহায়তা নিয়ে)
মিয়ানমার বড় বেড়ে গেছে। এতোটা বেড়ে যাওয়া ভালো না। একটা দেশ কারোও বাপ-দাদা'র সম্পত্তি না যে যেভাবে খুশি হয় চালাবে! এভাবে হত্যাযজ্ঞ চলতে দেখেও চুপ হয়ে থাকলে সৃষ্টিকর্তা আমাদেরকে অন্তত ক্ষমা করবেন না।।
আমরা নিজেদের দেশের "সীমান্ত রক্ষার" স্বার্থে সীমান্তে একের পর এক লাশ দেখতে পারবো না। আমরা ভারত নই, আমরা বাংলাদেশ। আমাদের কাছে নিজেদের দেশের নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ "মানবিকতা" নামক বস্তুটি। হোক সে অন্য দেশের লোক, কিন্তু নিজেদের সীমান্তে একের পর এক লাশ দেখে আমরা নিজেদেরকে নিরাপদ ভেবে "শান্তির ঘুম" ঘুমাতে পারিনা।।।
"""
ছবি কৃতজ্ঞতা: ফেসবুক গ্রুপ বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে ফালতু কথা কইলে থাপ্পর খাবি
প্রসঙ্গ: রোহিঙ্গা ((ক্ষুদ্র মস্তিস্কে যা আসে))
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।