somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগ্রত হোক বিবেক

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতবছরের কথা,রাত প্রায় সাড়ে ১২টা।মতিঝিল এক আংকেলের বিয়ে খাইয়া ৬ নাম্বার বাসে উঠলাম ফুফাতো ভাই বাপ্পির সাথে । গন্তব্য ফার্মগেটে আমার হোস্টেলে ।

ফাকারাস্তায় জ্যাম ছাড়াই দ্রুত নেমে পড়লাম আনন্দ সিনেমাহলের সামনে।
হাটতে হাটতে ইন্ধিরা পার্কের সামনে এসে থামলাম। অনেকের কাছে শুনেছি রাতে নাকি এখানে কিসব হয়। লোহার প্রাচীরের ফাঁক গলে আমার দৃষ্টি চলে গেল ভেতরে ।নাহ কিছুই নাই। হঠাৎ একটা মেয়ে কন্ঠস্বর আমাকে ভয় পাইয়ে দিল :-স্লামালিকুম মামা।আজকে আমি আছি।আর কেউ আহে নাই,আহেন আমার লগে।
-না,না।আমি ওরকম না ।
বলেই দ্রুত হাঁটা শুরু করলাম ।

হঠাৎ মরার উপর খাড়ার ঘা হিসেবে পুলিশবক্স থেকে দুই পুলিশ এসে আমার গতি রোধ করল:
-এই দাড়া,এদিকে ঘোর ।
-কি হইছে?(ভয়ে ভয়ে)
-স্যরি বস । আপনারে চিনতে পারি নাই।মাফ দেন
আমি প্রকান্ড রকমের অবাক হয়ে আবারো হাঁটা শুরু করলাম । আর ঐ পতিতার প্রতি মনে মনে বলতে লাগলাম,,(শালা জাহান্নামের আগুন ।আবার সালাম দেয়,এদের জন্যে ঠিকমত একটু পার্কেও বসা যায় না ।সরকার যে ক্যান এগুলারে বাচায় রাখছে)

মনিপুরীপাড়া ১নং গেইট দিয়ে ঢুকেই ২নাম্বার বিল্ডিংটাই আমার হোস্টেল । দেখলাম মেইন গেইট তালাবদ্ধ।অনেক ডাকাডাকি করেও দারোয়ানকে জাগানো গেল না।এখন এই উচু দেয়াল টপকাতে হবে।মামাতোভাই নাজিবকে ফোনে বললাম একটা চেয়ার নিয়ে নিচে নেমে আসতে।
হঠাৎ এক অপরিচিত কিন্তু মনহরণ করা ঘ্রাণ পেলাম। পিছনে ফিরতেই এক অতীব সুন্দরী লাল পোশাক পরা ললনাকে দেখলাম আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে।তাকে আমার কাছে খুব পরিচিত মনে হল।হঠাৎ সে হাটা শুরু করল।আমিও তার পিছু নিলাম আর ভাবতে লাগলাম এই রাত প্রায় দেড়টার দিকে এই মেয়ে এখানে কি করছে?

হাটতে হাটতে কখন যে খামারবাড়ীর পাশে ২নং গেটে চলে আসছি বুঝতে পারলাম না।২নং গেটের দারোয়ান আমার দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসছে।এই গেটে আমি আগে কখনো দারোয়ান দেখিনি ।আর আশ্চর্যের বিষয় হল সে আমার নাম ধরে ডাকছে
-আরে নীল মামা যে,এত রাতে এখানে ক্যান?
-না এমনি।এখানে একটু আগে একটা মেয়ে ছিল।ও কোনদিকে গেল?
-এত রাতে মেয়ের খোঁজে আসছেন?
-না,মানে।
বলেই হোস্টেলের দিকে হাটা শুরু করতেই দারোয়ান আমার পিছু নিতে গেল । অমনি আমি ঘুরে দাড়িয়ে দারোয়ানকে কিছু কড়া কথা বলতে যাব এবং ঠিক তখনই দেখলাম দারোয়ান আমার অতীব পরিচিত আর তার পেছনে সেই রুপবতী মেয়েটা। এতো সেই পতিতা !!

-আপনি?এখানে?এত রাতে?দারোয়ানের বেশে!!?
-নীল তুমি কাকে ঘৃণা করছিলে?ওদেরকে এই অবস্থায় নেওয়ার জন্য একমাত্র তোমরা দায়ী।তোমাদের সমাজ দায়ী।আর ওরাই তো তোমাদের,তোমাদের সমাজের সকল পাপকে নিজের মাঝে নিয়ে নিচ্ছে। তবে এদের দেখে কেন এত ঘৃণা? কই সানি লিওনের বেবি ডল দেখে তো এত ঘৃণা আসে না?তখন তো তৃপ্তির ঢেকুর তোলো।
তবে যাও ঐসব হোটেল ব্যবসায়ীদের ঘৃণা করো,যারা এদের দিয়ে ব্যবসা করিয়ে টাকা কামাচ্ছে।যাও ঐসব সুশীলদের কাছে,যারা এদের সম্ভ্রম নিয়ে এই অবস্থায় এনে এদের পুনর্বাসনের কথা বলে ।যাও ঐসব উচ্চবিত্তদের কাছে যারা চাকুরিদেবার প্রলোভনে এদের ভোগ করে ।
আমি মাথা নিচু করে সব কিছু শুনলাম।কিছু বলতে যাব এমন সময়
#সাকিব_ভাইয়া(দারোয়ান­) বললো
-না তুমি কিছু দেখো নাই।ফিরে যাও।
বলেই উনি উধাও হয়ে গেলেন ।আমি আমার ফোন হাতড়ে সাকিব ভাইয়ার কোন নাম্বারই পেলাম না!!
এক দৌড়ে চলে আসলাম হোস্টেলের গেটে।নাজিব ততক্ষণে চেয়ার নিয়ে চলে এসেছে
-এই তুই কোথায় ছিলি? ফোন উঠাচ্ছিস না ক্যান?কোনসময় থেকে চেয়ার নিয়ে দাড়িয়ে আছি ।আমি ফোন চেক করে দেখলাম ১০২ টা মিসকল।কোন জবাব না দিয়ে বললাম
-চেয়ারটা দে,লাফ দেবো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×