somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা আন্দোলন ও এ প্রজন্মের ভাবনা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই প্রজন্মের নাগরিক হিসেবে ভাষা আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা আমার নেই, তখন একটু ভাবতে ইচ্ছে হয় আমাদের জীবনে ভাষা আন্দোলনের প্রভাব কতখানি? আমরা কি ভাষা আন্দোলনের চেতনাকে জীবনাচরণের আদর্শ মনে করি নাকি কিছু উপন্যাস গল্পের নাটকের ফ্যাশনের মাস হিসেবে পালন করি। এর উত্তরে আমাদের মানসিক দরিদ্রতা প্রকাশ হয়ে পড়ে। অথচ ভাষা আন্দোলনের চেতনা আমাদের বাঙালি জাতিসত্তা, মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ করেছে। ভাষা-আন্দোলনের বহুমাত্রিক প্রভাব সাহিত্য, সঙ্গীত, চিত্রকলাসহ সৃষ্টিশীলতার প্রতিটি ক্ষেত্রেই অবদান রেখেছে। বর্তমান প্রজন্মের এই স্মৃতিভ্রষ্টতে আমি লজ্জিত।
ভাষা আন্দোলন সম্পর্কে যতটুকু জানা তা পাঠ্যপুস্তক আর কিছু পড়াশোনার কারণে, ছোট সময়ে একুশে ফেব্রুয়ারি ছিল আমার কাছে উৎসবের দিন হিসেবে পরিচিত, কারণ ইটের উপর ইট দিয়ে শহীদ বানানো, বিভিন্ন জায়গা থেকে ফুল চুরি করে শহীদ মিনার পুষ্পস্থাপন, খালি পায়ে হেঁটে হেঁটে চলা, আমাদের শৈশবকে এক ধরনের দুরন্তপনা যোগ করে দিতো এই দিনটি, আমাদের এলাকায় উপজেলা চত্বর আর হিন্দু বাড়িতে ফুল গাছ ছিল, বন্ধুদের নিয়ে প্লান করে এসব জায়গা থেকে ফুল সংগ্রহ করাই ছিল আমাদের বিশাল এডভেঞ্চার, তার ওপর সামাজিক, কিছু ধর্মীয় অনুভূতির উপেক্ষা আমাদের করতে হতো। মোট কথা একুশে ফেব্রুয়ারির দিন ছিল এক আনন্দঘন, উত্তেজনাপূর্ণ তারুণ্যের দিন। এরপর পাঠ্যপুস্তকে একুশের গল্পের তপু এসে অনেক দিন মনে দাগ কেটে ছিল, যতবার পড়তে হতো ততবার এক ধরনের বেদনাহত হয়ে যেতাম, ইতিহাস আর বাংলা বিষয়ে পাস করার জন্য অনেক সাল তারিখসহ মুখস্ত করতে হয়েছে এই ভাষা আন্দোলন বিষয়ে। কিন্তু একুশের চেতনাবোধ আমাকে নাড়িয়ে তোলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর, যখন সিলেবাসের বাংলা বই খুঁজে পেতে কষ্ট হতো, যখন তারুণ্যের নেশায় ইতিহাস জানার জন্য ঢাকা শহরে ঘুরে বেড়াতাম, জাতীয় জাদুঘর, বর্ধমান হাউস, কলাবাগান স্মৃতি জাদুঘর, ঢাকসু সংগ্রহশালা। বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য মুখস্ত বিদ্যার সাথে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঢাকা শহরের বিভিন্ন স্থানের সাথে পরিচিত হতাম তখন এক ধরনের মানসিক, শারীরিকভাবে আলোড়িত হয়ে পড়তাম। ভাষা আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা না থাকায় মাতৃভাষা কি অনুগ্রহ তা বুঝেছি অনেক দেড়িতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসফরে দেশের বাইরে গিয়ে আমার প্রিয় বাংলা ভাষা আমাদের জন্য কি অনুগ্রহ সেদিন বুঝেছি, আমার মনে হয় এ প্রজন্ম মাতৃভাষার আবেগটা ধরতে পারছেনা, কারণ দেশের বেশিরভাগ মানুষ কথা বলতে অনুকূল পরিবেশ পাচ্ছে, একটু প্রতিকূল পরিবেশে পড়লেই বুঝতে পারতো আমাদের পূর্ব প্রজন্ম কি উপহার আমাদের দিয়ে গেছেন, যেমন আমি বুঝেছি দেশের বাইরে গিয়ে। সেদিন জহির রায়হানকে খুব অনুভব করেছি, ‘জেলার সাহেব, জেলখানা বড় করুন। আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব।’ এই উক্তিটি অনুধাবন করতে পেরেছি। একধরনের উত্তেজনা আর নিজের ভাষার সমৃদ্ধ ইতিহাস নিয়ে গর্ব ও স্বস্তিবোধ করেছি।
বাঙলা ভাষার চেতনাবোধ অনুভব করি কবিতা লিখতে, প্রেয়সীর কাছে নিজের আবেগ উপস্থাপন করতে গিয়ে, সত্যি যদি মাতৃভাষা না থাকতো তাহলে কি হতো। যখন দেখি এই প্রজন্মের নাগরিকরা বাংলাকে উপেক্ষা করছে, কথা বলতে গিয়ে ভাষার শ্রুতিমাধুর্য নষ্ট করে ফেলছে, তখন তাদের প্রতি ঘৃণা ছাড়া মনে কিছু আসে না, প্রত্যেক ছাত্রের পড়ার টেবিলে একটা ডিকশনারি থাকলেও বাংলা অভিধান চোখে পড়ে কম, একুশের চেতনাবোধ এখন টিশার্টে অথবা একুশে ফেব্রুয়ারিনির্ভর হয়ে পড়েছে। কখনো কখনো বিশ্বায়নের কারণে বাংলা ভাষাকে একটু অবহেলা করছে এ প্রজন্ম। অন্য ভাষা শিখতে ও শুদ্ধ উচ্চারণ করতে যতটা সময় ব্যয় করছে বাংলা ভাষা চর্চা ও শুদ্ধ উচ্চারণের তত সময় আমরা ব্যয় করতে পারিনি।
বাংলাদেশের জাতীয় দিবসগুলোর মধ্যে মাতৃভাষা দিবস পালনে একধরনের স্বস্তি অনুভব করি, কেননা এই দিবস প্রধান দুই দলের ঘৃণ্য রাজনৈতিক ব্যবসার বিষয় থেকে মুক্ত। একুশের চেতনাবোধ একধরনের সামষ্টিক ঐক্য তৈরি করে। আমার খুব ইচ্ছে হয় সিয়েরালিওনের মতো অনেক দেশ যদি বাংলাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে গ্রহণ করতো। আমার মনে হয় এটা সম্ভব, কিভাবে? এজন্য এগিয়ে আসতে হবে আমাদেরই, আমরা কেনো ইংরেজি শিখি, কারণটা হলো পৃথিবীতে জীবন নির্বাহের উপকরণগুলো, উন্নত সংস্কৃতির বেশির ভাগ ইংরেজিতে পাওয়া যাচ্ছে, তাই বিশ্বব্যাপী বাংলাকে ছড়িয়ে দিতে এই সব উপকরণ আমাদেরই তৈরি করতে হবে, একদিন না একদিন বাংলাভাষা সমৃদ্ধ হয়ে উঠবে, পৃথিবীর সকল নাগরিক আমাদের ভাষা শিখবে তাদের প্রয়োজনেই। এভাবেই বিশ্ব সাম্রাজ্য তৈরি করবো আমরা বাঙালিরাই। এ ক্ষেত্রে বাঙালির এ প্রজন্মকেই হতে হবে আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার ধারক, বাহক ও প্রচারক।
একুশে ফেব্রুয়ারির দিনে উপচে পড়া ভিড় আর চাক্ষুস আয়োজন আমাদের যেমন সমৃদ্ধ ইতিহাস তুলে ধরে তেমনি দিননির্ভর সংস্কৃতি পালনে আমাদের মানসিক দরিদ্রতাও মনে করিয়ে দেয়। বর্তমান প্রজন্ম অহেতুক স্মার্ট হতে গিয়ে বাংলা ভাষাকে বিষাক্ত করে ফেলেছে, আমার মনে হয় এই সব মনগড়া গুরুত্বহীন স্মার্ট হওয়া থেকেই নিজেদের বিরত রেখে মূলধারায় ফিরে আসা এবং একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিশুদ্ধ বাংলা চর্চা অব্যাহত রেখে বাঙালির আত্মমর্যাদাকে অক্ষুণœ রাখাই হোক আমাদের প্রজন্মের অঙ্গীকার। পরিশেষে ড. মুহম্মদ শহীদুল্লাহর কথা দিয়ে শেষ করি- ১৯১৮ সালে ‘আমাদের ভাষা সমস্যা’ শিরোনামে এক বক্তৃতায় তিনি বলেন, ‘আমরা বঙ্গদেশবাসী। আমাদের কথাবার্তার, ভয়-ভালোবাসার, চিন্তা-কল্পনার ভাষা বাংলা। তাই আমাদের মাতৃভাষা বাংলা। মাতৃভাষা ব্যতীত আর কোনো ভাষা কানের ভিতর দিয়া মরমে পৌঁছিয়া পরান আকুল করে? মাতৃভাষা ব্যতীত আর কোন ভাষা কল্পনা-সুন্দরী তাহার মন-মজানো ভাবের ছবি আঁকে? কাহার হৃদয় এত পাষাণ যে মাতৃভাষার অনুরাগ তাহাতে জাগে না? পৃথিবীর ইতিহাস আলোচনা করিয়া দেখ মাতৃভাষার উন্নতি ব্যতীত কোনো জাতি কখনো কি বড় হইতে পারিয়াছে? আরব পারস্যকে জয় করিয়াছিল। পারস্য আরবের ধর্মের নিকট মাথা নিচু করিয়াছিল, কিন্তু আরবের ভাষা লয় নাই; শুধু লইয়াছিল তাহার ধর্মভাব আর কতকগুলি শব্দ। তাই আনোয়ারী, ফেরদৌসী, সাদী, হাফিয, নিযামী, জামী, সানাই, রূমী প্রমুখ কবি ও সাধক-বুলবুলকুলের কলতানে আজ ইরানের কুঞ্জকানন মুখরিত। যে দিন ওয়াইকিফ লাটিন ছাড়িয়া ইংরেজি ভাষায় বাইবেলের অনুবাদ করিলেন, সেই দিন ইংরেজের ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হইল। যতদিন পর্যন্ত জার্মানিতে জার্মান ভাষা অসভ্য ভাষা বলিয়া পরিগণিত ছিল, ততদিন পর্যন্ত জার্মানির জাতীয় জীবনের বিকাশ হয় নাই।’

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×