somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দলীয় বিশ্বাসঘাতকদের কারণে বিএনপির আন্দোলন ব্যর্থ - মির্জা আব্বাস

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মির্জা আব্বাস বলেছেন, পূর্বের কমিটির ব্যর্থতা ও দলীয় বিশ্বাসঘাতকদের কারণে ২৯ ডিসেম্বরের আন্দোলন ব্যর্থ হয়েছিল। এবার ঢাকা মহানগর কমিটি সুসংগঠিত হচ্ছে। আসন্ন আন্দোলনও সফল হবে বলেন।
রোববার রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে যায়যায়দিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কথা বলেন কমিটি গঠনের প্রক্রিয়া ও সর্বশেষ অবস্থা নিয়ে।
আলোচনার শুরুতেই মির্জা আব্বাস বলেন, বিগত আন্দোলনের ব্যর্থতার জন্যই ঢাকা মহানগরে নতুন কমিটি করা হয়েছে। আর গত বছরের ২৯ ডিসেম্বরের আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার নিজেদের স্বার্থে এই আন্দোলন ব্যর্থ হোক তা চেয়েছে। কিন্তু পেছন থেকে ষড়যন্ত্র করেছে তাদের দলের ও আন্তর্জাতিক বিশ্বাসঘাতকরা। দলীয় বিশ্বাসঘাতকরা আন্দোলনের কৌশল আগে থেকেই ফাঁস করে দিয়েছিলেন। পাশাপাশি ষড়যন্ত্রের অংশ হিসেবে ৮টি জোনে মহানগরকে ভাগ করে আন্দোলনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনও করা হয়েছিল।
কবে নাগাদ ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা সম্ভব হবে জানতে চাইলে জবাবে মির্জা আব্বাস বলেন, শিগগিরই নগরীর ১০০টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হবে। তবে নানা প্রতিবন্ধকতার কারণে এখনই সুনির্দিষ্টভাবে দিন-তারিখ বলা যাবে না।
কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে মির্জা আব্বাস বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় গঠিত হচ্ছে নগরীর ওয়ার্ড কমিটিগুলো। বাহ্যিকভাবে সম্মেলন হচ্ছে না মনে হলেও আসলে সম্মেলনের মাধ্যমেই গঠিত হচ্ছে কমিটি। সম্মেলনের ধরন পরিবর্তন হয়েছে মাত্র। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে স্থানীয় পর্যায়ের সবার মতামত নিয়ে কমিটি গঠন করা হচ্ছে।
পকেট কমিটি গঠনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যত স্বচ্ছভাবে কমিটি গঠন করা হোক না কেন কেউ না কেউ অসন্তুষ্ট হবে। তারাই সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এই অভিযোগের বিষয়টি সামনে আনছেন। আর কমিটি ঘোষণা হওয়ার পরও গুটি কয়েক নেতাকর্মী পকেট কমিটির অভিযোগ আনতে পারেন। এজন্য কোনো প্রক্রিয়াই থেমে থাকবে না।
প্রশ্ন : সংবাদমাধ্যমে আপনিই স্বীকার করেছেন মাত্র ৪ জন নেতার সঙ্গে আলোচনা করে কমিটি গঠন করছেন, ৫২ নেতার আহ্বায়ক কমিটিতে অন্যদের কোনো ভূমিকা নেই কেন?
উত্তর : সংবাদমাধ্যমে এমন কোনো কথা বলেননি। সংবাদমাধ্যম হয়তো ভুল করে এমন সংবাদ পরিবেশন করেছে। সবার সঙ্গে আলোচনা করে কমিটি গঠন করা হচ্ছে।
প্রশ্ন : মহানগরকে ভেঙে দুই ভাগে বিভক্ত করে কমিটি গঠন করবেন কিনা?
উত্তর : এমন কোনো ইচ্ছে নেই। ঢাকা মহানগরকে বিভক্ত করার বিপক্ষে বিএনপি। সিটি করপোরেশনকে সরকার দুই ভাগে ভাগ করেছে। সুযোগ পেলে এটিকে আবার এক করা হবে।
প্রশ্ন : ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে আসার ইচ্ছে আছে কিনা?
উত্তর : এখনই কিছু বলা যাচ্ছে না। সময় সব বলে দেবে। এক্ষেত্রে দলের চাহিদা এবং তার শারীরিক অবস্থা অনেক গুরুত্বপূর্ণ।
প্রশ্ন : সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলের সঙ্গে সমস্যার সমাধান হয়েছে?
উত্তর : সোহেলের সঙ্গে তার কখনো কোনো দ্বন্দ্ব বা সমস্যা ছিল না। তবে সিটি রাজনীতির ধরন ভিন্ন হওয়ায় এই পদে সোহেলের সহযোগিতা যথেষ্ট হবে না বলে মনে করছেন তিনি এবং বিষয়টি দলের সর্বোচ্চ পর্যায়ে জানানোও হয়েছে। এজন্য অনেকে সোহেলের সঙ্গে তার দ্বন্দ্ব বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছেন।
প্রশ্ন : সদস্য সচিব হিসেবে সোহেলের বর্তমান কর্মকা- আপনার প্রত্যাশা পূরণ করছে কিনা?
উত্তর : সোহেল রাজনীতি করার ছেলে। ছাত্র রাজনীতি করেছে। একদিন সে জাতীয় নেতাও হবে। তার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব। আস্তে আস্তে সিটি রাজনীতির ধরন সম্পর্কে সে অবগত হচ্ছে। যেদিন সম্মিলিতভাবে এই কমিটি সফল হবে, সেদিন যে যার পদ থেকে সফল হবে।
প্রশ্ন: ছাত্রদলের কমিটি ঘোষণার পর যে প্রতিক্রিয়া দেখা হয় ঢাকা মহানগরের বেলায়ও এমন হবে অনেকের ধারণা। আপনার কি মত?
উত্তর : তেমন কোনো ঘটনা ঘটবে না এটা নিশ্চিত। কারণ এখানে সুযোগ্যদের কেউ বাদ পড়বে না। আর সবার মত নিয়েই কমিটি গঠিত হচ্ছে।
প্রশ্ন: কমিটি গঠনে কোনো প্রতিবন্ধকতা আছে কি?
উত্তর : অনেক প্রতিবন্ধকতা আছে। বিগত কমিটির অনেক প্রভাবশালীই চাচ্ছে না সুষ্ঠুভাবে কমিটি গঠন করে সফল হন। তাই নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এছাড়া কিছু কিছু স্থানে বিরোধ রয়েছে। সব প্রতিবন্ধকতা জয় করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বেশি বিরোধপূর্ণ এলাকা কাজ নিজেই করছেন। বেশি সমস্যা হচ্ছে মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা, যাত্রাবাড়ী, উত্তরা এবং পুরান ঢাকার কয়েকটি স্থানে। এসব এলাকার ত্যাগী নেতারা চাচ্ছেন না ১/১১-এর বিশ্বাসঘাতকরা নেতৃত্বে আসুন। আর ১/১১ বিতর্কিতরা চাচ্ছেন নেতৃত্বে থাকতে। তাই কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে রেখে কমিটি গঠন করতে একটু সমস্যা তো হচ্ছেই।
প্রশ্ন : ১/১১ বিতর্কিতদের কমিটিতে রাখার বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে কিনা?
উত্তর : অবশ্যই তাদের পদ দেয়া হলেও বিকল্প পদের ধারাবাহিকতা রাখা হচ্ছে। কারণ বিতর্কিতদের ব্যাপারে সতর্ক হয়ে পথচলা রাজনীতির কৌশলের একটি অংশ।
প্রশ্ন : অনেক বিশিষ্টজনের মত হচ্ছে তারেক রহমানের সাম্প্রতিক সময়ের বক্তব্য দলের জন্য ক্ষতি হচ্ছে। আপনার কি মত?
উত্তর : তারেক রহমান লন্ডনে লেখাপড়া করছেন। বিভিন্ন ইতিহাসবিদদের বই পড়ে তথ্য-উপাত্ত নিয়ে বক্তব্য রাখছেন, যা জাতির উপকারই হচ্ছে। এখানে দলের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই।
প্রশ্ন : মধ্যবর্তী নির্বাচনের প্রধান দাবি কবে নাগাদ আদায় করতে পারবেন?
উত্তর : তা সুনির্দিষ্টভাবে বলতে পারবেন না। তবে গয়েশ্বর চন্দ্র রায় তো বলেছে মার্চ নাগাদ।
প্রশ্ন : দলের মহাসচিব হতে চান এমন আলোচনা আছে বিভিন্ন মহলে। আপনি কি বলেন?
উত্তর: এমন কথা কোথাও বলেননি। এখন পর্যন্ত আগ্রহও প্রকাশ করেননি।
সুত্র
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×