somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারও অস্ত্র কেড়ে নিয়ে পুলিশ পেটাল শিবির

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজশাহী মহানগরীতে আবারও পুলিশের ওপর হামলা করেছে ছাত্রশিবির। গতকাল সকাল ১০টার দিকে নগরীর শালবাগান আলিফ লাম মীম ভাটার সামনে এ ঘটনা ঘটে। এ সময় শিবির কর্মীরা লাঠি ছাড়াও পুলিশের শটগান কেড়ে নিয়ে দুই কনস্টেবলকে বেধড়ক পিটিয়েছে। আহত কনস্টেবল শফিকুল ইসলাম ও আমজাদ হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ২০১২ ও ২০১৩ সালে একইভাবে পুলিশকে পিটিয়েছিল ছাত্রশিবির।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল ১০টার দিকে অবরোধ ও হরতালের সমর্থনে শালবাগান এলাকার আলিফ লাম মীম ভাটার সামনের সড়কে মিছিল বের করে ছাত্রশিবির। তারা রাস্তায় পেট্রল ঢেলে আগুন দিয়ে বিক্ষোভ করে। এ সময় বিজিবি সদর দফতরের সামনে থেকে শাহ মখদুম থানার দিকে যাচ্ছিল পুলিশের একটি পিকআপ। শিবিরের অবরোধ দেখে পুলিশ গাড়ি ঘুরিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করে। তবে তার আগেই শিবিরের কর্মীরা পুলিশের পিকআপটি ধাওয়া করে ঘিরে ভাঙচুর করে। এ সময় পুলিশ কনস্টেবল শফিকুল ও আমজাদ পিকআপ থেকে নামার সঙ্গে সঙ্গে শিবির কর্মীরা তাদের ওপর চড়াও হয়। তারা লাঠি ছাড়াও পুলিশ কনস্টেবলদের শটগান কেড়ে নিয়ে তাদের রাস্তায় ফেলে সেই শটগান দিয়ে বেধড়ক মারধর করে। তাদের ওই অবস্থায় রেখে পুলিশের পিকআপটি পিছু হটে। খবর পেয়ে টহলরত বিজিবি তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা পালিয়ে যায়। পরে আহত কনস্টেবল শফিকুল ও আমজাদকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র এসি ইফতেখারুল আলম দাবি করেছেন, শিবির কর্মীদের ছোড়া ইট ও ককটেলের স্প্লিন্টারে পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম ও আমজাদ হোসেন রাস্তায় পড়ে যান। এ সময় তারা ওই দুই পুলিশ কনস্টেবলের মাথায় ইট দিয়ে আঘাত করে এবং কিল-ঘুষি মারে। এ ছাড়া পুলিশের শটগান কেড়ে নিয়ে শিবির কর্মীরা অপর এক কনস্টেবলকে পেটায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে শিবিরের নেতা-কর্মীরা শটগান ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসি ইফতেখারুল জানান, শিবিরের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। অন্য দু’জন হলেন শাহ মখদুম থানার এসআই জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল জামাল উদ্দিন। তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশ ছয়জনকে আটক করেছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সিএ ডা. সমীর কুমার দাস জানান, আহত দুই পুলিশ কনস্টেবল এখন আশঙ্কামুক্ত। উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ৬ নভেম্বর নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় পুলিশের বন্দুক কেড়ে নিয়ে শিবির কর্মীরা পুলিশকে পিটিয়ে বন্দুক ভেঙে ফেলে। এরপর ২০১৩ সালের ১ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় অস্ত্র কেড়ে নিয়ে পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেনকে পিটিয়ে জখম করে শিবির কর্মীরা।
সুত্র
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×