somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘তারেকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অভিযোগ সত্য’

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্র-বিরোধী কার্যকলাপের অভিযোগে দায়েরকৃত মামলায় প্রতিবেদন দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জুয়েল রানা আদালতে প্রতিবেদন দাখিল করেন।

রবিবার প্রতিবেদনটি ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর প্রতিবেদনটি গ্রহণ করেন। একই সঙ্গে আদেশের জন্য আগামি ৭ নভেম্বর দিন ধার্য করেন। ওই দিন মামলার বাদীকে আদালতে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে।

তারেক রহমান দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের স্বাধীনতা, স্বাধীনতাযুদ্ধের ইতিহাস এবং ওই যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে প্রশ্নবিদ্ধ, বিকৃত ও অস্বীকার করার চেষ্টা করছেন—এমন অভিযোগে গত বছরের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক ওরফে মশিউর মালেক বাদী হয়ে দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় আদালতে নালিশি মামলা করেন।

ওইদিন বাদীর জবানবন্দি গ্রহণের পর সরকারের অনুমোদন-সাপেক্ষ গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনারের পদমর্যাদার নিচে নয়—এমন কর্মকর্তাকে দিয়ে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জুয়েল রানা আদালতে প্রতিবেদন দাখিল করেন।

আরজিতে বলা হয়, তারেক রহমান গত ২৯ সেপ্টেম্বর ইস্ট লন্ডনের বেথনাল গ্রিন এলাকার ইয়র্ক হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিশ্বনেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় এক বক্তৃতায় বলেন, ‘‘শেখ মুজিব বঙ্গবন্ধু নন পাকবন্ধু, তিনি জাতির জনক হতে পারেন না, তিনি হত্যাকারী। আওয়ামী লীগ কখনোই জনগণের মনের ভাষা বুঝতে পারেনি। তারা ১৯৭১ সালের ৭ মার্চ কিংবা ২৫ মার্চ জনগণের মনের ভাষা বুঝেনি। শেখ মুজিব তার ৭ মার্চের ভাষণে ‘জয় বাংলার’ পর ‘জয় পাকিস্তান’ বলেছিলেন। এ ছাড়া ২৫ মার্চ বাংলাদেশের লাখো জনতাকে নিরাপদ মনে করেনি শেখ মুজিব, তিনি নিরাপদ মনে করেন হানাদার বাহিনীকে।’’

যা পরের দিন ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকার ২০তম পৃষ্ঠায় ৭ম কলামে ‘যুক্তরাজ্যে বিএনপির সভায় তারেক, শেখ মুজিব বঙ্গবন্ধু নন পাকবন্ধু’ শীর্ষক সংবাদটির মাধ্যমে আসামির রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের কথা জানতে পারেন এবং একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে ক্ষুব্ধ হয়ে এ মামলাটি করেন।

বাদী তারেক রহমানকে বাংলাদেশ ও দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, দশ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নীল নকশা প্রণয়নকারী বলেও আরজিতে উল্লেখ করেন।

এর আগে মামলার বাদী তারেক রহমানের বিরুদ্ধে মামলা করতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজি বরাবর রেজিস্ট্রি ডাকযোগে গত ১৪ অক্টোবর লিগ্যাল নোটিস পাঠান। নোটিসপ্রাপ্তির তিন দিনের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা দায়ের করে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার উদ্যোগ নিতে বলা হয়। অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।

ওই নোটিসে আরো বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর তারেক রহমান তার লিখিত ‘জিয়াউর রহমান—ফার্স্ট প্রেসিডেন্ট অব বাংলাদেশ’ বইয়ে মিথ্যা কাল্পনিক ও ভুল তথ্যাবলি উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। এরপর তার বিরুদ্ধে প্রায় এক ডজন দুর্নীতির মামলা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের সেপ্টেম্বর মাসে চিকিত্সার জন্য যুক্তরাজ্য যান তিনি। স্ত্রী-সন্তান নিয়ে তখন থেকে সেখানেই রয়েছেন।
সুত্র
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×