somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে....

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুবিধাবঞ্চিত নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে হেলথ কার্ড চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি তহবিল গঠন করা হবে। তহবিলে সরকার ছাড়াও দেশের সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে। এমন বিধান রেখে স্বাস্থ্য সুরক্ষা আইন-২০১৫-এর খসড়া তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে খসড়াটি প্রশাসনিক উন্নয়ন বিষয়ক সচিব কমিটিতে অনুমোদন পেয়েছে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্যই যে আইনটি করা হচ্ছে তাতে কোন সন্দেহ নেই। আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত হবে। সরকার বা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তটি অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসাযোগ্য। নাগরিকদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার সংবিধানে স্বীকৃত। তবে রাষ্ট্রের অর্থ সঙ্কট, পরিকল্পনায় দুর্বলতা, লুটপাট, দুর্নীতি, সেবাকর্মীদের অনীহা ও দায়িত্বে অবহেলার মতো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অতীতে মানুষের ওই অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। সঠিক সেবা না পেয়ে অনেক দরিদ্র মানুষ মারা যাচ্ছে। এমন বাস্তবতায় সরকার সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
দেশের সিংহভাগ মানুষ এই সেবা থেকে বঞ্চিত। এর মূল কারণ সম্পদের সীমাবদ্ধতা। নানান সীমাবদ্ধতার মাঝেও সরকার নানানভাবে মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার চেষ্টা করছে। সে লক্ষ্যে নানানমুখী পদক্ষেপও গ্রহণ করেছে। ইতোপূর্বে রেকর্ডসংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রতিটি ইউনিয়নে কমিউনিটি হাসপাতাল চালু করেছে। বিভিন্ন রোগের সেবা নিয়ে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কাজ করছে। তারই ধারাবাহিকতায় এবার হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এই কার্ডের আওতায় দেশের সব ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা পর্যায়ের সরকারী হাসপাতাল ও সরকারী মেডিক্যাল কলেজ থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করা যাবে। আর এর বিনিময়ের জন্য চালু হবে নির্ধারিত পেমেন্ট পদ্ধতি। এজন্য তৈরি হয়েছে ‘স্বাস্থ্য সুরক্ষা’ আইনটিও। হেলথ কার্ড তৈরির জন্য উপজেলা ও থানাভিত্তিক যোগ্য কার্ডধারী ও সুবিধাভোগীদের তালিকা করা হবে। নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, দেশের পাঁচ শ্রেণীর মানুষকে হেলথ কার্ডের মাধ্যমে সেবা দেয়া হবে। সেখানে প্রাধান্য দেয়া হবে দারিদ্র্যসীমার নিম্ন শ্রেণী, প্রাান্তিক আয়ের শ্রেণী, মধ্যম আয়ের শ্রেণী, উচ্চ-মধ্যম ও উচ্চ আয়ের শ্রেণী। তালিকায় স্বামী-স্ত্রী, নির্ভরশীল সন্তান, নির্ভরশীল পিতা-মা, নির্ভরশীল ভাই-বোন ও নাতি-নাতনি অন্তর্ভুক্ত হতে পারবেন। এমনকি গৃহকর্মীদেরও তালিকায় যুক্ত থাকার সুযোগ থাকছে।
স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তিই শুধু নয়, অনেক পরিবার অসুস্থ সদস্যের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে জায়গা-জমি বিক্রি করে নিঃস্ব হচ্ছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থায় বলা হয়েছে, চিকিৎসার জন্য কাউকে নিঃস্ব হতে হবে না। কিছু সেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথাও বলা হয়েছে। এই বিষয়গুলো নিশ্চিত করা হোক। চিকিৎসক সঙ্কট, হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা, যা আছে তার যথাযথ ব্যবহার না হওয়া, ওষুধ নিয়ে দুর্নীতি-অনিয়মসহ নানান অভিযোগ ও অসঙ্গতির পরও সরকার মানুষকে তাদের প্রাপ্য স্বাস্থ্যসেবা প্রদানে যে অঙ্গীকারাবদ্ধ এবং আন্তরিক তা স্পষ্ট হয়ে ওঠে সরকারের গৃহীত নানান কর্মসূচীতে। হেলথ কার্ড প্রদানের যে উদ্যোগ এবং উদ্দেশ্যে নেয়া হয়েছে তা বাস্তবায়নের প্রস্তুতি এবং সেই প্রচেষ্টা সফল হোক, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক।
সুত্রঃ
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×