somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইএস নিয়ে বিভ্রান্তি :ভূমিকা রেখেছে পশ্চিমা ওয়েবসাইট, একই বার্তা দেয়া হয়েছে ৬৮ দেশকে

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুক্তরাজ্য ভিত্তিক সিক্রেট ইন্টিলিজেন্স সার্ভিস নামক ওয়েবসাইট থেকে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসী হামলা হতে পারে। তবে এই হামলা হবে এমপি, মন্ত্রীসহ ভিভিআইপদের ওপর। এটি আমেরিকান অ্যাম্বাসি থেকে সরকারের একটি গোয়েন্দা সংস্থাকে সরবরাহ করা হয়। ইতালি নাগরিক হত্যাকাণ্ডের তিনদিন আগে এটি দেয়া হয়।

পরে ওই সংস্থা তথ্যটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে। তবে সেখানে বিদেশি নাগরিক হত্যার বিষয়ে কোনো তথ্য ছিলো না। তবে ইতালি নাগরিক হত্যার পর আমেরিকান অ্যাম্বাসি দাবি করে, আমরা আগেই সরকারকে সতর্ক করেছিলাম। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, ওই তথ্যে বিদেশি নাগরিক হত্যার কোনো আভাস দেয়া হয়নি।

গুলশানে ইতালীয় নাগরিক খুনের পর আরবি লেখায় দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) এমনটি দাবি করে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইটইন্টেল গ্রুপ নামে একটি ওয়েবসাইট। গোয়েন্দারা খোঁজ নিয়ে জানতে পারে, ঢাকা থেকে পাঠানো একটি টুইট বার্তায় ওই হত্যাকাণ্ডের দায় আইএস বলে বিভ্রান্তি ছড়ানো হয়। পরে এটি ওয়েবসাইটের কর্ণধার রিটা কাত্জ’র কাছে জানতে চাইলে কোন্ তথ্য দিতে পারেননি। পরে তিনি এই সংক্রান্ত সংবাদটি ওয়েবসাইট থেকে তুলে ফেলেন।

পরে রংপুরে জাপানি নাগরিক খুন হওয়ার পর আবারও সেই ওয়েবসাইটে এই হত্যার দায় আইএস স্বীকার করেছে বলে প্রকাশ করে। এই টুইট বার্তাটি রংপুর থেকে প্রেরণ করা হয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। দুইটি টুইট বার্তার পেছনে কারা আছেন এ বিষয়ে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।

দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের আগে অস্ট্রেলীয় ক্রিকেট দলের নিরাপত্তা টিম বাংলাদেশ পর্যবেক্ষণে আসেন। তারা নিরাপত্তা বিষয়ে পুলিশ, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হন। এই নিরাপত্তা দলটি বাংলাদেশ ত্যাগের একদিন আগে ইতালি নাগরিককে খুন করা হয়। পাল্টে যায় দৃশ্যপট।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ওই ওয়েবসাইট থেকে বাংলাদেশ ছাড়া আরও ৬৮টি দেশকে একই ধরনের সন্ত্রাসী হামলার তথ্য প্রদান করে। এসব দেশে বিদেশি নাগরিকদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়। এই তালিকায় বাংলাদেশ ছিলো ১৯ নম্বরে।

এদিকে ভ্রমণ বিষয়ে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে চলাচলের ক্ষেত্রে তাদের দেশের নাগরিকদের উচ্চ সতর্ক থাকতে বলেছে। বাংলাদেশে সতর্ক বার্তা পাঠিয়েছে চলতি বছরের ৪ অক্টোবর। ভারতে একই তথ্য পাঠিয়েছে ১১ সেপ্টেম্বর, শ্রীলংকায় পাঠিয়েছে ২৪ জুলাই। এছাড়া আফগানিস্তানে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

এসব বিষয় বিশ্লেষণ করে অপরাধ বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যা সুপরিকল্পিত। এটার সঙ্গে দেশি-বিদেশি একটি চক্র জড়িত আছে। তাদের সঙ্গে আমাদের দেশের একশ্রেণির গোয়েন্দারাও জড়িত রয়েছে। বিগত দিনে সরকারবিরোধী আন্দোলন সংগ্রাম করে যারা সফল হতে পারেনি এই গ্রুপটিও চক্রান্তে জড়িত বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দারা।

হামলা নিয়ে দুটি ওয়েবসাইটে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করায় বুঝা যায়, ওই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িত। যারা সক্রিয়ভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন তারা এখনও বিরোধিতা করে চলেছেন। পরিকল্পনায় ওই চক্রটির জড়িত থাকার যোগসূত্র আছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড তদন্তে ৬টি সংস্থা কাজ করছে। তবে তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলেও খুনিদের ও মোটিভ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ গোয়েন্দাদের হাতে রয়েছে। তবে প্রকৃত ঘটনা জাতির কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন।

পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক এ প্রসঙ্গে বলেছেন, দুই বিদেশি নাগরিক হত্যা রহস্য উদঘাটনে কত সময় লাগবে তা বলা যাবে না। অপেক্ষা করতে হবে। কারণ তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন মতামত দিতে পারব না। আশা করি, আমরা রহস্য উদঘাটন করতে পারবো। রহস্য উদঘাটন করে জাতির কাছে তা প্রকাশ করা হবে। সুত্র
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×