একমাস সিয়াম সাধনার পর আসে কাঙ্খিত ঈদ মুসলিম উম্মাহর জন্য খুশির সওগাত নিয়ে। আমাদের রোজা,তারাবিহসহ অন্যান্য আমাল গুলো আল্লাহর দরবারে কবুল হওয়া আর মাগফেরাত লাভ করা সত্যিই সৌভাগ্যের বিষয়। পবিত্র রমজানের দিনগুলো এবং রাতের প্রহর গুলো যে ভাবে অতিক্রম হয়েছে সারাটা বছর যেন এভাবে কাটানো যায় মহান স্রষ্টার সমীপে তা একান্তভাবে কাম্য।
কর্ম আর পেশার কারনে ভৌগোলিক সীমানা পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে রয়েছি আমরা প্রবাস জীবনের বাসিন্দারা। তবুও হারিয়ে যায়নি আমাদের নিজস্ব কালচার আর রীতিনীতি । যদিও পরবাসে কিছুটা সীমাবদ্ধ বিচরণ বাঞ্ছনীয়। তবুও বাঙালীদের মাঝে স্বাতন্ত্রতা বিরাজমান।
জাতি কালচার আর বৈশিষ্টের উর্ধ্বে হচ্ছে আল্লাহর নৈকট্যার্জন। এ ক্ষেত্রে যদি কামিয়াবি হাসিল করা যায় তবেই সফল,ধন্য আর স্বার্থক হবে আমাদের জন্ম,বেচে থাকা মৃত্যু আর চিরসত্য পরকালের অনন্ত জীবন।
হে আল্লাহ আপনি আমাদের কবুল করুন। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


