জীবনের গত দশটি মাসে একটা ব্যাপারই বেশ কয়েকবার দেখেছি-
কোনোকিছুকে অনায়েসে ছেড়ে দেয়া।
উপলব্ধি করেছি বারবার-
'থাকবে না', এটাই স্বাভাবিক।
ছয় বছর ধরে লিখছি
কী লিখছি?
জানিনা।
কিন্তু যদি বলি, কিছুই লিখতে পারিনি
তাহলে ভুল বলা হবে।
এই ছয়টি বছরে
আমি ছয়টি বছরকেই লিখেছি।
প্রতিটি বছর
খুব সত্যি,
প্রতিটি বছরের সাথে জীবনের লেনদেনগুলোও
খুব সত্যি।
এই মুহুর্তে-
মায়ের কোলে, সন্তান মরে যাওয়ার যে কষ্ট-
সেটা একটু একটু অনুভব করছি।
গতকালকের দিনটা অনেক মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে গেছে। হয়তো অনেককিছু মনগর্ভে চলে এসেছে, কিন্তু প্রসব করতে পারছি না।
প্রসব করার সময় আসেনি, নাকি কখনোই প্রসব করবো না?- জানিনা।
তবু, আমার ভেতর একটা শান্তি আছে। শান্তিটা, অনুভব করতে পারার শান্তি।
''আমার জন্য যে তারে সৃষ্টি করা হয়েছিল-
সেটুকু জানতে পেরেই আমার মনের ভেতরে শান্তির ঠাঁই হয়েছে।
সমাজের আটপৌরে জীবনে
তার সাথে আমার ঘর না বাঁধুক,
তবুও জানবো-
আমি তার দেখা পেয়েছিলাম।
আমি জানবো-
সে এসেছিল
কেবলই আমার জন্যে।''
(আমার দিনগুলোর এখন সবটাই এলোমেলো)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


