somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুন্ডে সিনেমা আর আমরা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সাধারণত সিনেমা আর দেখি না, হিন্দি তো দেখি-ই না । কিন্তু কিছু দিন ধরে আমাদের দেশের সাংবাদিক থেকে শুরু করে ফেইসবুকের সব চেয়ে বিরক্তিকর ছেলে-মেয়েরাও যখন একই বিষয় নিয়ে কথা বলা শুরু করল তখন ভাবলাম এটা না দেখে মন্তব্য করা ঠিক হবে না ।

আমি প্রথমেই বলে নিচ্ছি আমি প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যান । তারপরও এই ভাবনায় যতটা পারব নির্মোহ থাকার চেষ্টা করব । যা বুঝার দায়িত্ব পাঠকের । ইন্টেগ্রিটি নিয়ে প্রশ্ন তুললে ভুল হবে । আমি নির্মোহ থেকেই লিখব (যে কাজটা আমাদের সাংবাদিকদের হওয়া উচিৎ ছিল।) আমাদের দেশের প্রবলেম হল আমাদের কর্ম জনগোষ্ঠীর কোন অংশই আর তাদের নিজেদের কাজ করে না । তারা সব ক্ষেত্রেই দলের ব্যাপারে ভাবে । আমাদের এখন আর আবেগ দিয়ে কাজ করলে হবে না । এখন সময় কাজের, আবেগের না- এই কথাটা সব শ্রেণীর মানুষ যতদিন না বুঝবে ততদিন কিছুই হবে না ।

এবারে আসছি আমাদের ব্যাপারে । জেনে রাখা ভালো, হিন্দি সিনেমায় কোনদিনই আইডিএমবির গুরুত্ব ছিল না, এখনো নেই । ঐখানে এমন কিছু লোক সিনেমা বানায় যারা ক্রিটিক নিয়ে ভাবে না । তাই যারা আবেগের বশে ভাবছেন রেটিং এ গুন্ডের পয়েন্ট কমিয়ে আপনি দেশের জন্য কিছু করে ফেলেছেন তারা খুব বেশি ফেইসবুকে সময় কাটান । কথা ঐখানে না, আপনি যে কিছু বলছেন ওটা সম্ভবত ওরা কেয়ার করে শুনছেও না, কারণ শুনতে চাওয়ার কোন প্রয়োজন ওদের পড়েনি । কেন পড়েনি তার ব্যাখ্যা দিচ্ছি ।কারণ আপনি ওদের সিনেমার বাজার না । আপনি যেভাবে সিনেমা দেখেন ওটাতে ওদের কোন লাভ বা লোকসান নেই । তাই আপনি একটা কি দশটা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন ওতে ওদের কিছুই যায় আসে না । এখন বুঝতে পারছেন আমাদের এই দেশের লোকজন কি ভাবছে, এটা নিয়ে ওদের কোনই, বিশ্বাস করুন একেবারেই কোন আগ্রহ নেই । এটাই ব্যবসার নিয়ম । আর নিয়ম অনুযায়ী ওরা ঠিক আছে ।

ব্যবসা ছাড়াও আরও অনেক ভালো প্রভাবক আছে যেটার জন্য ওরা আমার আপনার কথা ভেবে দেখবে না । কারণ আমাদের দেশের থেকে ঐ ইন্ডাস্ট্রি কিছু আশা করে না, ভেবে দেখুন ওরা আপনাকে আমাকে কেয়ার-ই করে না ! আমাদের দেশের মানুষদের ভুল আমি দেখতে পাচ্ছি । রুনা লায়লার পর কেন কেউ বলিউডে গাইতে গেল না এই প্রশ্ন আমরা ভেবে দেখেছি কি ? আপনি হয়ত বলবেন জেমস এর কথা, কিন্তু জেমস যায় নি ওকে ডেকে নিয়ে গিয়েছে । এখন বলবেন আপনার কি ঠেকা পরসে ঐখানে গান গাওয়ার? আছে ভাই ঠেকা আছে, কারণ আপনি ওদের গান শুনেন, সিনেমা দেখেন । মুম্বাই এ যদি আমাদের আজকের রুনা লায়লা থাকত তাহলে তার একটা সংবাদ সম্মেলন-ই আমার আপনার হাজারো ফেইসবুকের ঝড় থেকে কার্যকর হইত । মেহেরপুরের আসিফ আজিম যদি ঐ দেশের টপ মডেল হয় তাহলে আরও কিছু লোক গেলে ক্ষতি কি ? ভাবছেন, আসিফ কেন কিছু বলল না? কারণ ও একা । আরও আছে জয়া মাসুদ (জয়া আহসান নামে বেশি পরিচিত), পিয়া, প্রভারা যদি দেশি সিনেমার জন্য কাপড় খুলতে পারে তাহলে ঐ দেশের সিনেমায় খুললে ক্ষতি কি ?

এই দেশে বসে চিৎকার করলে কিছুই হবে না । ঐ দেশে গিয়ে ওদের গ্রাউন্ডে যদি ফাইট করে যদি জিততে পারেন তাহলে আর কিছুই লাগবে না । পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলার আগে ওরা ভাবে । কারণ ওদের শিল্পীরা ঐখানে সফল এবং পাকিস্তান ইন্ডিয়ান সিনেমার অনেক বড় একটা বাজার । আপনার যখন যোগ্যতা হয়ে যাবে, সেদিন ওরা আপনাকে আনবে, মানতে বাধ্য । যে রেহমান সোবহানের বই ইন্ডিয়াতে পড়ান হয়, সেই লোককে এই দেশে খুব বেশি লোক চিনেই না । আমাদের দেশে যোগ্য লোকদের সম্মান দিতে শিখতে হবে । যে ইয়ুনুসের কথা শুনতে বড় প্রোফেসররা মাটিতে বসতে রাজি তাকে নিয়ে দুই দল রাজনৈতিক কাজে ব্যবহার করছে । এই দেশের কিছু সাংবাদিক আইডিএমবির পয়েন্টকে খুব বড় করে দেখাচ্ছে হিন্দি সিনেমার ক্ষেত্রেও, শুধু সস্তা দেশপ্রেমিকের উপাধি পাওয়ার জন্য । এতে যে লাভের লাভ কিছুই হচ্ছে না, তা বলছে না ।

প্রথমে প্রিয়াঙ্কার কথা বললাম এই কারণে যে আমি আপনি সবাই ওকে দেখি । ওর সব সিনেমা আমাদের কথা মত হবে এটা ভেবে নিলে ভুল হবে । আমরা যেদিন ঐখানে গিয়ে সিনেমা বানাব ঐদিন আমাদের কথা মত প্রিয়াঙ্কারা নাচবে, কোন প্রশ্ন না করেই । ভাবছেন আমাদের দিয়ে কেন বানাবে? বলে রাখি সেখর কাপুর কে দিয়ে হলিউডে 'এলিজাবেথ' বানান হয়ে ছিল । আমি আপনি ঐ যোগ্যতা করতে পারলেই হবে । আর যদি ওইটা না করতে পারেন তাহলে আপনার দেশপ্রেমের জজবা কোন কাজে লাগবে বলে মনে হয় না ।

অনেক তো আবেগ হল, এবার একটু কাজের দিকে তাকান । আবেগ আপনাদের ৪১ বছরে যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকলে কিছু বলার নেই, কিন্তু যদি আপনি খুশি না থাকেন তাহলে বদলান । আবেগ দিয়ে না, কাজ দিয়ে । আর আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার বলেছেন, ''যে যার জায়গায় ঠিক মত কাজ করাই দেশপ্রেম ।" তাহলেই বাকের ভাইদের আর সিনেমার পর কিছু বলা লাগবে না । সিনেমার প্রিমিয়ারেই বলতে পারবেন । তখন আমার আপনার কথার দাম থাকবে । ওদের গ্রাউন্ডেই ওদের সাথে যুদ্ধ করে জিততে হবে । কারণ ওরা যে গ্রাউন্ডে খেলছে ওটাই এখনকার জায়গা । এই যুগে ব্যবসা আগে, আবেগ নয় । যোগ্যতা আগে, অর্থহীন চিৎকার নয় । টাকা আগে, ফেইসবুকে অযথা লাফালাফি নয় । এক 'গুন্ডে' সিনেমা আপনার রক্তের দামে কেনা দেশকে নিয়ে এখন যা ইচ্ছা বলছে, আপনি কিছুই বলতে পারছেন না। এতেও না বুঝলে কিছু বলার নাই। আপনি ফেইসবুকে আরও কিছু লিখুন, শান্তি পান ।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×