somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যাট-ট্যাক্স যদি দেই শিক্ষা কেন কিনতে হবে ???

০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লেখাটা লেখা হয়েছিল ১৩ জানুয়ারি ২০১৪ তে। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাণিজ্যিকিকরণ বিরোধী আন্দোলন চলছিল। বর্তমান সময়ে ১৬ জানুয়ারি ২০১৪ থেকে শুরু হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বাণিজ্যিকিকরণ বিরোধী আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ১১ ফেব্রুয়ারি ‘বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ছাত্র ধর্মঘট’- এর প্রেক্ষাপটে লেখাটার প্রাসঙ্গিকতা রয়েছে বলে মনে হওয়ায় কিঞ্চিত সম্পাদনা করে প্রকাশ করা হল।

১০ জানুয়ারি ২০১২ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন "উচ্চশিক্ষা টাকা দিয়ে কিনে নেওয়ার জিনিস, ব্যয়বহুলের প্রশ্ন অবান্তর।"
আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এটা জিজ্ঞেস করতে চাই "মাননীয় ভিসি আমরা যারা সরকারকে ভ্যাট-ট্যাক্স দেই তা কিসের জন্য দেই ??" শুধুই কি মন্ত্রী-এমপি আর আপনাদের মতো মাননীয় আমলাদের মৌজ-ফুর্তি করবার জন্য ??
বাংলাদেশে বিশাল কোম্পানি আর বড়-বড় শিল্পপতিরা তাদের কর্পোরেট ট্যাক্স তো ফাঁকি দিতে পারেন খুব সহজেই। তবে আমাদের মত সাধারণ নাগরিকদের গলায় ঝুলিয়ে দেয়া হয়েছে ভ্যাট নামক আর একটি মরণ ফাঁদ। প্রায় সকল নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের উপর বাংলাদেশে আরোপ করা আছে ১৫% ভ্যাট। এর অর্থ দাঁড়াচ্ছে যদি একজন নাগরিক মাসে ১,০০০ টাকাও খরচ করেন তাহলে প্রায় ১৫০ টাকা তিনি সরকারকে দিচ্ছেন। এভাবে যেই পরিবারটি মাসে ১০,০০০ টাকা খরচ করছে তারা মাসে সরকারকে দিচ্ছে ১,৫০০ টাকা আর বছরে দিচ্ছে ১৮,০০০ টাকা ভ্যাট! আমরা ভোক্তারা নিজের অজান্তেই সরকারের এই অদৃশ্য করের বোঝা বয়ে বেড়াচ্ছি।

সরকার শুধু এই বলেই এতকাল এই করারোপকে জায়েজ করেছিল যে তারা দেশের জনগণের প্রয়োজনে এই টাকা কাজে লাগাবে। তারা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও নিরাপত্তায় জনগণের এই টাকা কাজে লাগাবে।

কিন্তু আমরা কি দেখছি সরকার স্বাস্থ্যখাতকে বহুদিন যাবৎ পঙ্গু করে রেখেছে। মানুষকে বাধ্য করেছে বেসরকারি হাসপাতাল আর ক্লিনিকের শরণাপন্ন হতে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের কোন চিন্তা নেই। সরকারি বিমান, রেল সহ সকল পরিবহণ মাধ্যম ধীরে ধীরে ধ্বংস করে ফেলা হচ্ছে। এমনকি ঢাকায় মেট্রো-রেলের মত জনহিতৈষী প্রকল্পটিও বাতিলের দিকে ঠেলে দিয়েছে। নিরাপত্তাবাহিনীরা কিসের জনগণকে নিরাপত্তা দেবে তারা উল্টো লোকজনকে গুম করবার কাজে নিয়োজিত আছে। দেশের জনগণের টাকায় বেতনভোগী প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বিদেশীদের এজেন্ডা বাস্তবায়নে প্রকাশ্য প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এখন এই সরকারের দৃষ্টি বাংলাদেশের পাবলিকের টাকায় পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে। বাংলাদেশের লক্ষ-লক্ষ মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার আশ্রয়স্থল এই বিশ্ববিদ্যালয়গুলিতে সরকার ধীরে-ধীরে অর্থায়ন কমিয়ে দিয়ে এগুলোকে বেসরকারিকরণের নীতি হাতে নিয়েছে। এই প্রক্রিয়া শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধির মাধ্যমে। তারা বলছে আমাদের শিক্ষা কিনে নিতে হবে। আরে এক জিনিস আমরা কত বার কিনব?? আমরা তো সামাজিক ভাবে স্বাস্থ্যসেবা-শিক্ষা-যোগাযোগ আর নিরাপত্তা কিনবার জন্যই ভ্যাট-ট্যাক্সের মাধ্যমে সরকারকে টাকা দিয়েছি আবার কেন টাকা দেব ???

সব শেষে দেশের সকল মন্ত্রী, ৩০০ এমপি, ৫০০০, আমলা আর ১৫,০০০ পাতিমাস্তানের উদ্দেশ্যে বলছি, "জনগণের সাথে আর কত নেমকহারমী করবেন? যে গোয়ালে ছিলেন আপনাদের সেই গোয়ালেই পাঠায় দেয়া হবে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×