অনেকদিন ধরে ভাবছিলাম লিখব, আবার ভাবছিলাম না লিখে কি হবে? দেশে আসলে হচ্ছে টা কি? বাড়ি ভাড়া দিব, বাজার করব, বিদ্যুত বিল দিব, টাকা নাই, গতকাল দুপুরবেলা সাইকেল নিয়ে বুথের দিকে যাচ্ছিলাম, আর একটু সামনে বুথ দেখা যাচ্ছে, বুম!!বুম! আওয়াজ করে ককটেল এর শব্দ, সাইকেল টা কোনমতে ঘুরে মারলাম দৌড় বাসার দিকে করে, আবার অপেক্ষা করলাম সন্ধ্যা পযর্ন্ত এবার রিকশা নিয়ে বুথের সামনে উপস্হিত কিন্তু সিকিউরিটি কে পাচ্ছি না বুথ তালা মারা, একটু দুরে সিকিউরিটি কে পাওয়া গেল কিন্তু সে কোনভাবেই বুথ খুলবে না ! ম্যানেজার স্যার এর নিষেধ আছে, বলেই সে খালাশ। আমিও নাছোরবান্দা টাকা না নিয়ে যাচ্ছি না, আমার পকেট, বাসা সব মিলে ২০০ টাকা আছে, আমি খাব কি? তখন পাশ থেকে আমার সহকর্মী বলল তোমার না ব্যাংকে একজন কে পরিচিত আছে? আমি বলললাম ভাল কথা, দেখি একটা ফোন করে কাজ হয় কিনা? ফোন দিয়ে সিকিউরিটিকে বলার পর সে রাজি হল বুথ খুলতে।তারপর টাকা নিয়ে বাসা আসলাম । এখন কথা হচ্ছে এভাবে কতদিন চলবে, গাড়িতে অফিস এ যেতে পারি না, সাইকেল কিনলাম, কিন্তু বোমা থেকে বাচার জন্য বুলেট প্রুফ জ্যাকেট কই পাব? সরকার এর কাছে অফিসিয়ালি আবেদন করা যেতে পারে, যদি কিছু জ্যাকেট আর বন্দুক দিত , কারন সরকার তো আমার নিরাপত্তা দিতে পারছে না, তাহলে আমার নিরাপত্তা আমাকে নিচ্চিত করতে হবে, সরকার কে প্রতি বছর আমার কষ্টার্জিত বেতন থেকে ট্যাক্স দিচ্ছি, তাই বলে সরকার জামাত-শিবিরের বসে বসে তামাশা দেখবে, আর বগল বাজাবে এই জন্য নয়।আমার কথা বাদ দিলাম মাস শেষে বেতন পাচ্ছি, কিন্তু যারা দিন এনে দিন খায় এদের তো শেখ হাসিনা বা খালেদা জিয়া কেউ তো একবেলা খোজ নিচ্ছে না, তারা কি ভাবে চলছে..।জামাত-শিবির এর ক্যাডাররা একের পর এক হামলা চালাচ্ছে আর আমাদের পুলিশ, সরকার চুপ করে বাসায় বসে টিভিতে দেখছে আর একটা বিবৃতি দিয়ে খালাশ। নিরাপত্তা দিতে না পারলে সাধারন মানুষের হাতে বন্দুক তুলে দিন, তারাই জানে কিভাবে জামাত শিবির এর হাত থেকে তাদের জান-মাল রক্ষা করবে। আর না হলে এই মুহুর্তে সেনা মোতায়েন করে সাধারন মানুষের নিরাপত্তা নিচ্শিত করুন।
আর কত অপেক্ষা? আর কত দিন এভাবে চলবে....?????
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।