somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ PK(2014)

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুভি রিভিউ নাম দিয়ে স্পয়লার লিখে দিতে পারলে মন্দ হত না, আর সবার মুভি দেখার মজাটা নষ্ট করে দেওয়া।

না না, ভয় পাওয়ার কিছু নেই। আমি মুভির মজা নষ্ট করে দেওয়ার ঘোরতর বিরোধী। এই জিনিসটা আমি একদম অপছন্দ করি। আর বিশেষ করে মুভিটার নাম শুনে যখন ইতিমধ্যে অনেকেই জানেন যে মুভিটি আমির খানের, যাকে কি না বলিউডের মিস্টার পার্ফেক্ট বলা হয়ে থাকে। নিশ্চয় আপনাদের আশার মাত্রাটাও অনেকটাই বেড়ে গিয়েছে মুভিটি নিয়ে। তাই স্পয়লার দিয়ে সেটা আর স্পয়েল করার ইচ্ছে আমার নেই।

মূলত মুভি রিভিউ এ মুভির ডিরেক্টর বা কিছু শর্ত ইনফো দেওয়া হয়ে থাকে। আমার মুভি রিভিউ গুলো ভিন্ন স্টাইলে লেখা এটা আমি শুরু করার সময় ও বলেছি, এখন এখানেও আবার বলে নিচ্ছি। মাঝে সাঝে রিমাইন্ডার দেওয়া ভাল। তাহলে আপনাদের খেয়াল থাকবে বৈকি।

যাই হোক মূল আলোচনায় আসি, পি কে ! তার আগে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, বরাবরের মতই আমার মুভি রিভিউ মানে আপনাকে হুট করে কল্পনার রাজ্যে নিয়ে যাওয়া আর হাজারো প্রশ্নের সম্মুখীন করা। এবার বলুন, মানুষ সবাইই কি এক? সবার বৈশিষ্ট্য কি একই রকম ?
সবাই কি একভাবেই ভাবতে জানে ? তবে তো এমন হত সবকিছুই একইরকম ভাবে হত। না থাকতো আমাদের নিজস্ব চিন্তাধারা, নাই বা থাকতো আমাদের নিজস্ব মতামত বলে কিছুর অস্তিত্ব। কারণ তখন আমাদের সবার মতামত তো একই হত। সবকিছু তখন একই পন্থায় কাজ করতো। তখন সৃজনশীলতা বলেও কিছু হয়তো থাকতো না। আমরা বিভিন্ন চিন্তাধারার, বিভিন্ন রকম সত্তার হয়েছি এর পেছনেও কি একোটা সুক্ষ্ম কারণ থাকতে বলে কারো মনে হয়নি?
কেন এই বৈচিত্রতা, কেনই বা আমাদের নিজস্ব চিন্তাধারা দিয়ে, সেই চিন্তাধারাকে নিয়ন্ত্রণের চেষ্টা ? আমাদের প্রশ্ন করার ক্ষমতা দেওয়ারই বা কি দরকার ছিল যদি তার উত্তর দেওয়ার প্রয়োজন না থাকে স্রষ্টার?

বিষয়গুলো ভাবার। আর হ্যাঁ এখানে ধর্ম টেনে এনে দয়া করে পোস্ট টা কে নাস্তিক/আস্তিকের কাতারে ফেলবেন না। এটা ব্লগের পুরনো ইস্যূ। আমি এই দুটোর একটা নিয়েও কথা বলছি না। মনে রাখবেন আমি শুধুই মুভি বিষয়ক কথাই বলছি। এখানে আমার ব্যক্তিগত ডায়েরী খুলে বসিনি যে ব্যক্তিগত মতামত লিখে যাচ্ছি।

তো যা বলছিলাম, অনেকগুলো প্রশ্ন করলাম, আরো অনেক অনেক প্রশ্ন কিন্তু করা সম্ভব। তবে আর বেশিদূর এগুচ্ছি না। এইতো আর দুচারটা প্রশ্ন করেই ক্ষ্যান্ত হবো।
এখন ধরুন আপনি একজন শিশু। একজন শিশুর যখন মুখে বুলি ফুটে, যখন সে পুরোপুরি কথা বলা শিখে। তার এটিচিউড কেমন টা থাকে ? সে যা দেখে তাতেই অবাক হয় এবং প্রশ্ন করে। প্রশ্নের কোন শেষ হয় না তার। আর যদি আর দশটা শিশুর থেকে সে একটু স্মার্ট বা বুদ্ধিমান/বুদ্ধিমতী হয় তবে অনেক সময় বড়দের সেই শিশুর প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে হিমশিম খেতে হয়। নিজেদের ও দেখা যায় তখন পড়াশুনা করার প্রয়োজন পরে যেতে পারে। একটি শিশু কিচ্ছু জানেনা, কিচ্ছু বোঝে না। তাকে হয়তো অভভাবক হিসেবে অনেক কিছু শেখাবেন আপনারা। কিন্তু শিশুর নিজস্ব মস্তিষ্ক যেহেতু আছে, তার ভাববার পন্থাও কিন্তু ভিন্নই হবে, তাই কি হওয়া উচিত না? আপনি যতই তাকে আপনার মত করে গড়ে তুলতে যান না কেন তার নিজস্ব চিন্তাধারা কে কিন্তু প্রভাবিত করতে পারবেন না, একদিন না একদিন তা ঠিকই প্রকাশ পাবে, যদি আপনি বেশি ডোমিনেটিং হয়ে থাকেন, তবে হয়তো সেটা প্রকাশে দেরিই হবে, কিন্তু যদি আপনি তার মুক্তি চিন্তায় স্বাধীনতা দিয়ে থাকেন তবে তা হয়তো দ্রুতই ধীরে ধীরে প্রকাশ পেতে থাকবে। তবে হ্যাঁ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত নয়, এতে করে একজন শিশুর মধ্যে ম্যাচুরিটি জিনিসটা অনেক দেরি তে আসে। যাই হোক, আমি শুরু করেছিলাম মুভি রিলেটেড কথাবার্তা দিয়ে, এখন মনে হয় একটু বেশিই অপ্রাসঙ্গিক দিকে চলে যাচ্ছি। অবশ্য সেটা আপনারা পোস্ট পড়েই বিচার করবেন না আশা করছি, মুভি দেখে এসে বিচার করবেন অবশ্যই :)



মুভিটির এই এম ডি বি লিঙ্ক

মুভিটির টরেন্ট ডাউনলোড লিঙ্ক(এইচ ডি বের হয়নি এখনো)

টরেন্ট ডাউনলোড লিঙ্ক তো দিলাম, কিন্তু মুভিটির এইচ ডি প্রিন্ট এখনো বের হয়নি। আর এই প্রিন্ট টা ভালো এর কাতারে পরে না, কাজ চালিয়ে নেওয়ার মত বলা চলে।

শেষ করছি একটা কথা দিয়ে,

স্রষ্টা সার্বজনীন, আমাদের সবার স্রষ্টা একই। আমরাই তার বিভাজন টেনেছি। তার ইবাদত করার হরেক রকম পন্থা বের করেছি।
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×