আজ তার সাথে মিলন হলো। না না সে মিলন না ,যা তুই ভাবছিস। ভোরে ঘড়ির এলার্ন শুনে ঘুম ভাঙলো। আলসেমীতে পুরো শরীর কাবু। মন বলে আরেকটু শুই। আবার গভীর ঘুমে তলিয়ে গেলাম। আজ তার বিয়ে। শুনলাম মেহমানে পুরো ঘর ভর্তি। সকলের মনে আনন্দ নাচানাচি করছে, আমার মনে বেদনা নিদারুন ভাবে খেলছে। বেদনার জলে সিক্ত হয়ে একা বসে আছি। মা বলে-একা বসে থাকলে মনটা আরো খারাপ হয়ে যাবে। মা একটু আধটু জানে । বলল-ওদের বাড়ী যা, সকলের সাথে মিশে কাজকর্ম করলে মনটা ভালো হয়ে যাবে। যাব বলে উঠছি,তখনি সে এলো। মেহেদী রাতের হলদে শাড়ী পরে। ঠিক যেন একটা হলুদ পরী। মাকে বলল-আন্টি!মা আপনাকে তাড়াতাড়ি যেতে বলছে। যাব বলে মা অন্য রুমে চলে গেলো কাপড় পাল্টাতে। সে আমার সামনে দাড়িঁয়ে,নিরব-নিসাড়। কিছু বলতে চাইলাম,কিন্তু পারলামনা। আছে বলার অনেক কিছুই তবুও যেন কিছুই নেই। কিছুক্ষন পর তার কোমল মেহেদী রাঙা হাতটি ধরে বললাম-আমায় ক্ষমা করিস। সে মাথা তুলে তরিৎ বলল-না না,সেটাতো আমার বলার। দেখি তার সুন্দর আখিঁ দুটো অশ্রু ছলছল। তার চোখ দুটো অসম্ভব সুন্দর। সে সুন্দর রূপসূধা আজ থেকে অন্যের। ভাবতেই ........!তার অশ্রু মূছে দেবো কিনা ভাবছি। ঠিক তখনি সে বলে উঠলো-আপনার চোখে জল,মূছে দিই প্রথম এবং শেষ বারের মতো?প রম আদরে হলদে শাড়ীতে মূছে নিয়ে গেলো আমার শেষ অশ্রু ! কিন্তু তা কি শেষ অশ্রু ছিলো ! নাকি সূচনা মাত্র?
বেদনা নিদারুন ভাবে খেলছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১২ রাত ৩:০৮
৪৭টি মন্তব্য ৩৯টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।