নিজেদের গায়ে আগুন লাগাবার এখনই সময়
পত্রবিহীন বৃক্ষ -মঞ্চ অবয়ব।
দেহ পুডে না ,ছাই হয় না,যায় না ,আসে না
নুরু মিয়ার হাত সেখানে আগুন লাগায়
সুগন্ধরি লেলিহান শিখা!
হাত বুলায় -খুঁজি ঘাম;বুকের ওপর বুক
অস্থির আকাশ আঁকি মুখ,রোদ নিশ্চুপ
পড়ে না ঝরে না মড়মড়ে হলুদ পাতার ছন্দ ।
কায়িক চাষ করো আগুনের চাষ
জালিকার ভেতর হৃৎপিন্ড
বদলাতে নিজের অঙ্গার ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


