অনেক কয়েক বছর আগে , যখন আমি সিক্স কি সেভেনে পড়ি ..... একদিন একটা ঘুঘু পাখির বাচ্চাকে কয়েকটা কাক ধাওয়া করায় পাখিটা আমাদের বাসার বারান্দায় ঢুকে পরে , পাখিটা খুব একটা উড়তে পারছিল না , তো আমি ঐ পাখিটাকে ধরে একটা খাচায় আটকে রেখেছিলাম , পাখিটা ঠিক মত খেতে শেখে নাই , তাই অনেক কষ্টে ওকে খাওয়াতে হতো ! যাই হোক কয়েক মাস পরে পাখিটাকে কোন একটা কারনে [?] আমি ছেড়ে দেই , আসলে তাড়িয়ে দেই [!] বললেই ভালো হয় !
অনেক বছর হয়ে গেল ,
ঐ পাখিটাকে আজও আমি ভুলতে পারিনি !
তাহলে আমি কি করে ভুলে যাবো ঐ মানুষটাকে যে কিনা আমার মনের পৃথিবীতে বড় একটা মহাদেশ , যার ভাবনা আমার প্রতিটা মুহুর্তকে ছেঁয়ে থাকতো , যাকে ছাড়া আমার প্রতিটা মুহুর্তকে অযথা মনে হতো !
না , আমি তাকে ভুলে যাইনি ,
ভুলতে পারবোনা কখনো !
আজও আছে ,
থাকবে !!
আমার মনে !
যত্নে/অযত্নে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



