বরাবর
অধ্যক্ষ
ভুবনডাঙা মহাবিদ্যালয়, ভুবনডাঙা।
বিষয়: ছুটির জন্য আবেদনপূর্বক নির্দেশ।
মহোদয়,
বিনয় দেখাতে পারব না; ওই জিনিস শিখি নাই। ইদানীং তো ভালোই কলেজের উন্নয়নকাজ চলছে। তা আমাদের কাছে আসা প্যাকেটটা হালকা হালকা মনে হচ্ছে কেন? একটু ভারী করেন। আর গতবারের মতো বেইজ্জতি ব্যাপার ঘটিয়েন না যেন। কী দরকার ছিল সাথে পড়ার বই পাঠানোর!যাই হোক, যে কারণে এক চ্যালাকে দিয়ে দরখাস্ত লেখাচ্ছি, পেপার-পত্রিকা পড়ে আপনি জেনে থাকবেন যে আগামী কিছুদিন রাজপথ থাকবে উত্তপ্ত। আর আপনি জানেন, এই সময় দলে আমি বাদে বিকল্প কেউ নেই। কলেজে ক্লাস করার চেয়ে দলের দায়িত্ব পালন বেশি গুরুত্বপূর্ণ। তাই আগামী কিছুদিন কলেজ প্রাঙ্গণ ছেড়ে রাজপথে থাকব। ভাগ্য খারাপ থাকলে হাসপাতালে থাকতে হতে পারে।
এই পরিপ্রেক্ষিতে আগামী কয়েক দিনের ছুটি মঞ্জুর করে আমাকে কলেজে যেকোনো প্রকার অ্যাকশন নেওয়া থেকে বিরত রাখবেন।
নিবেদক,
আপনি যার অনুগত থাকিতে বাধ্য
জনৈক ছাত্রনেতা ।
============================
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


