বেশ কয়েকদিন ধরে খুব মানসিক ভাবে ডিসটার্ব আাছি একটি বর্ণ বৈষম্যের ঘটনায়-- মিসৌরীর ফার্গুসন শহরের সাদা পুলিশের গুলিতে নির্মম ভাবে একটি কালো ছেলের মৃত্যু ও তার পরবর্তিতে সেই শ্বেতাঙ্গ পুলিশের সম্পূর্ন নির্দোষ প্রমানিত হওয়ার পর থেকে মনটা খুব খারাপ! এ ঘটনা মনে হয় ব্লগের মোটামুটি সবাই জানে--সব বড় শহর গুলোতেই এর বিরোধ বা প্রটেস্ট হয়েছে , এর পরে এক সপ্তাহও যায়নি, গতকাল নিউ ইয়র্কে আরেকটি অন্যায় গ্র্যান্ড জুড়ি তে একই ঘটনার পূনরাবৃতি ঘটল!
জুলাই ১৭ তারিখে এরিক গার্নার নামক ৪৩ বছর বয়সী দরিদ্র এক কালো নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের এক ফুটপাথে বিভৎস ভাবে শ্বেতাঙ্গ পুলিশদের হাতে মৃত্যুবরন করল--একটা তুচ্ছ ঘটনার কারনে! কালো লোকটি প্যাকেট ছাড়া খুচরা সিগারেট বিক্রী করছিল, এই তার দোষ!.পুলিশ ওকে হাতকড়া পরতে বললে এরিক বলে ও আর সিগারেট বিক্রী করেনা, এই নিয়ে বাকবিতন্ডা শুরু হয়, এক পর্যায়ে ৭/৮ জন পুলিশ ওর ওপরে হঠাৎ করে হামলে পড়ে ঘাড়, মাথা, পিঠ চেপে ধরে কংক্রিটের ফুটপাথের সাথে আর প্রচন্ড জোড়ে ঠেসতে ওর দেহকে, শত শত মানুষ এই ঘটনা দেখতে থাকে এবং সেল ফোনের বদৌলতে অনেকে পুরো ঘটনার ভিডিও করে।এক পর্যায়ে এরিক গার্নারের আর্তনাদ শোনা যায়--আই ক্যান নট ব্রীদ--আমি নিঃশ্বাস নিতে পারছিনা!!!--এর কিছু পরে অসহায় এরিক গার্নারের ছটফটানো দেহ নিঃস্তেজ হয়ে পরে!---আরেকটি তুচ্ছ কালো মানুষ আর তারও চেয়ে তুচ্ছ জীবনের সমাপ্তি ঘটে, আরেকটি কুন্তা কীন্তের প্রেতাত্মা স্ট্যাটেন আইল্যান্ডের সেই শহরে কেঁদে কেঁদে ফেরে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


