somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধুমপান ছাড়তে চান? জেনে নিন কিছু গুরুত্বপূর্ন বিষয় !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নতুন লেখক, যদি কিছু ভুল লিখে থাকি দয়াকরে সংশোধন করে দিবেন।

ধূমপান
স্বাস্থ্যের
জন্য
অর্থাৎ
আমাদের
প্রত্যেকেরই
প্রিয়

জীবনের
জন্য
কতোটা মারাত্মক তা জেনেও সারা পৃথিবীতে
উলেস্নখযোগ্য সংখ্যক এ নেশাটির সঙ্গে
জড়িত। আর ধূমপান অর্থাৎ সিগারেট তো শুধু
স্মোকারদেরই ক্ষতি করছে তা তো নয়; বরং তার
চারপাশে উপস্থিত নন-স্মোকারদেরও সমানভাবে
ক্ষতিগ্রস্থ করছে। কাজেই মারাত্মক এ বদভ্যাসটি
ত্যাগ করার চেষ্টা করুন আজই।
এমন অনেকেই আছেন যারা সিগারেট ছাড়তে
চান; কিন্তু পারেন না। তাদের জন্য পরামর্শ হলো
প্রথমে আন্তরিক এবং দৃঢ়ভাবেই নেশাটি ছাড়ার
চেষ্টা করুন।
আর চেষ্টা করুন নিচের টিপসগুলো ফলো করারঃ
* প্রথমেই সিগারেট ছাড়ার একটি তারিখ ঠিক করুন।
যদি সম্ভব হয় তাহলে একজন স্মোকার বন্ধুকেও
সঙ্গী হিসেবে নিন এ সৎ উদ্দেশ্যটি সফল
করতে।
* খেয়াল করুন দিনের কোন সময়ে এবং কেন
আপনি সিগারেট খাচ্ছেন। সে সঙ্গে প্রতিদিনকার
রুটিনে অন্য নিয়মিত কাজগুলোও খেয়াল করুন।
* আপনার স্মোকিং রুটিনটাকে পাল্টে ফেলুন।
সিগারেট রাখার জায়গাটিরও পরিবর্তন করুন। স্মোক
করার সময় অন্য কোনো কাজ করবেন না এবং ওই
সময়ে আপনার অনুভূতি সম্পর্কে ভাবুন।
* একটি নির্দিষ্ট জায়গায় সিগারেট ধরান। ভালো হয়
জায়গাটি বাড়ির বাইরে হলে।
* সিগারেট ধরানোর আগে কয়েক মিনিট
অপেক্ষা করুন। ওই সময়টিতে সিগারেটের
বদলে অন্য কিছু (এই যেমন চুইংগাম চিবানো,
চকোলেট খাওয়া ইত্যাদি) করা যায় কি না ভাবুন।
* একবারে একটির বেশি সিগারেটের প্যাকেট
কিনবেন না।
* কোনো একদিন হঠাৎ করেই আপনার সব সিগারেট
ফেলে দিন। হাতের কাছ থেকে সরিয়ে রাখুন
অ্যাশট্রে।
* সকালের রুটিনটি পাল্টে ফেলুন। অর্থাৎ নাশতা
করার আগে বা পরে দিনের প্রথম সিগারেটটি
ধরানোর সময় অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত
থাকুন।
* সারা দিনের সিগারেট খাওয়ার সময়গুলোতে চুইংগাম,
হার্ড ক্যান্ডি, টুথপিক চিবানোর মাধ্যমে আপনার
মুখকে ব্যস্ত রাখুন।
* সিগারেটবিহীন পুরো একটি দিন কাটাতে সফল
হলে নিজেই নিজেকে পুরস্কৃত করুন, হতে
পারে সেটা প্রিয় একটি মুভি দেখে বা পছন্দের
কোনো খাবার খেয়ে।
* দীর্ঘদিনের বদভ্যাসটি ছাড়ার সময় সাময়িক কিছু
সমস্যা দেখা দিতে পারে যেমন- ক্ষুধা, ঘুম
বেড়ে যাওয়া, সিগারেটের প্রতি আকর্ষণ আরো
বেড়ে যাওয়া, মেজাজ খিটমিটে হওয়া ইত্যাদি।
ঘাবড়াবেন না, এগুলো অতি সাময়িক সমস্যা। অল্প
কিছুদিনের মধ্যেই কেটে যাবে।
* স্মোকিং ছাড়ার সময়কার সমস্যাগুলোর দ্রুত
সমাধানে হালকা ব্যায়াম করতে শুরু করুন। হতে
পারে সেটা হাটা বা সাইকেল চালানো।
* সিগারেট ছাড়ার পজিটিভ দিক সম্পর্কে ভাবুন।
যেমন ধরুন, আপনাকে নন-স্মোকার, ফ্রেশ
দেখলে আপনার প্রিয়জনরা নিশ্চয়ই আনন্দিত
হবে এবং তারা অন্যদের সামনে আপনাকে উদাহরণ
হিসেবে উপস্থাপিত করবে।
* স্মোকাররা সাধারণত টেনশনের সময় বেশি
করে সিগারেট খায়। কাজেই ওই সময়গুলোতে
নিজেকে ব্যস্ত রাখুন, সিগারেট না খেয়ে
টেনশনের কারণ এবং সমাধানের উপায় সম্পর্কে
ভাবুন।
* প্রতিদিনকার রুটিন খাবারগুলো সময়মতো খান, কারণ
ক্ষুধাবোধ সিগারেটের তৃষ্ণাকেও বাড়িয়ে দেয়।
* একটি মাটির ব্যাংক বা টাকা রাখার বাক্স কিনুন। সিগারেট
না কিনে যে টাকাগুলো বেচে যাচ্ছে সেগুলো
ওখানে সঞ্চয় করুন।
* অন্যদের কাছে আপনার সিগারেট ছাড়ার গল্প
বলুন। দেখবেন সবাই আপনাকে বাহবা দিচ্ছে।
স্মোকার বন্ধুদেরও নিজের কথা বলে সিগারেট
ছাড়তে উৎসাহিত করুন।
* সিগারেট ছাড়ার প্রথম উদ্যোগে ব্যর্থ হলে
হতাশ হবেন না। কারণ এ নেশা থেকে বের
হয়ে আসতে সড়্গম হয়েছেন এমন
অনেকেই কয়েকবার ব্যর্থ চেষ্টার পরই সফল
হয়েছেন। কাজেই দু-একবারে সিগারেট ছাড়তে
ব্যর্থ হলে ‘আমার দ্বারা হবে না’ এ রকমটি
ভেবে মহৎ এ উদ্যোগটি চিরদিনের মতো শেষ
করে দেবেন না।
ধূমপান বিষপান – কথাটি বিশ্বাস করুন মনে-প্রাণে। এই
বিষ থেকে নিজেকে রক্ষা করুন, চারপাশের
মানুষকেও মুক্তি দিন।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×