somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫ মাস বন্ধ থাকা সিমের মালিকানা হারাবে গ্রাহক

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৫ মাস
ব্যবহার
না
করলে
মোবাইল
সিমের
মালিকানা আর থাকবে না সংশ্লিষ্ট
গ্রাহকের। এত দিন একটি সিম ২বছর ব্যবহার
না করলে গ্রাহক মালিকানা হারাত।

বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ
কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন
বৈঠকে অব্যবহৃত সিমের মালিকানার
মেয়াদ কমানোর এ সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।
গ্রামীণফোনের বহিঃযোগাযোগ
বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল
আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন,
‘অব্যবহৃত সিমের মালিকানার মেয়াদ ১২
মাস নির্ধারণের জন্য আমরা নিয়ন্ত্রক
সংস্থার কাছে আবেদন করেছি।’
কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম
প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে
বলেন, উন্নত দেশগুলোতে একটি সিম তিন
মাস টানা ব্যবহার না করলেই সেটির
মালিকানা বাতিল হয়। বাংলাদেশে এ
সময়টা এখনো অনেক বেশি।
কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে ১১
সংখ্যা বিশিষ্ট যে সব মোবাইল সিম
গ্রাহকেরা ব্যবহার করেন তাতে একটি
অপারেটর সর্বোচ্চ ১০ কোটি নম্বর বরাদ্দ
দিতে পারে। অনেক ব্যবহারকারীই একটি
সংযোগ কেনার পর অনেক দিন ফেলে
রাখেন, আবার অনেকে সিম কিনে
কিছুদিন ব্যবহারের পর বিদেশে চলে যান।
এতে অব্যবহৃত ওই সংযোগটির মালিকানা
অন্য কাউকে দিতে পারে না সংশ্লিষ্ট
মোবাইল অপারেটর।
দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর
গ্রামীণফোনের বর্তমানে চালু সিম
সংখ্যা ৫ কোটি ৫০ লাখ। তবে
অপারেটরটি এ পর্যন্ত গ্রাহকের কাছে ৯
কোটির বেশি সংযোগ বিক্রি করেছে।
আগামী কয়েক মাসের মধ্যে অপারেটরটির
১০ কোটি সিম বিক্রির কোটা পূরণ হয়ে
যাবে। তাই এক বছরের বেশি সময় অব্যবহৃত
আছে এমন সিম পুনরায় বিক্রি করতে
বিটিআরসির কাছে আবেদন করে
গ্রামীণফোন। এতে সিমের মালিকানার
মেয়াদ বা অব্যবহৃত থাকার সময় কমিয়ে এক
বছর করার প্রস্তাব করে অপারেটরটি।
চলতি বছরের মার্চে জারি করা এক
নির্দেশনায় অব্যবহৃত সিমের মালিকানার
মেয়াদ দুই বছর বা ২৪ মাস নির্ধারণ করে
বিটিআরসি। ওই নির্দেশনায় বলা হয়,
একনাগাড়ে কোনো মোবাইল সিম ৯০ দিন
বন্ধ থাকলে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। আর
সিমটি যদি এক বছরের বেশি সময় অব্যবহৃত
থাকে তবে এটি সচল করতে গ্রাহককে ১৫০
টাকা রিচার্জ করতে হবে।
বর্তমান নির্দেশনা অনুযায়ী একটি
মোবাইল সিম একনাগাড়ে দুই বছর বন্ধ
থাকলেও মোবাইল কোম্পানিগুলো সেটা
বিক্রি করতে পারে না। দুই বছর পর্যন্ত ওই
নম্বর সংরক্ষণ করার পর বিটিআরসি বা
অন্য কোনো সংস্থার আপত্তি না থাকলে
সংশ্লিষ্ট মোবাইল কোম্পানি ওই নম্বর
বিক্রি করতে পারবে। পুনরায় বিক্রি করা
সিম চলতি বাজারদরে বিক্রি করার
নির্দেশনাও বলা আছে নির্দেশনায়।
বিটিআরসির সর্বশেষ হিসাব দেশে চালু
থাকা সক্রিয় সিমের সংখ্যা ১৩ কোটি ৮
লাখ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×