ধুলায় মলীন কত স্মৃতি জড়িয়ে আছে ।কত ভাল কাটছে সোনালী দিন গুলো কত আড্ডা কত হৈ চৈ কত খুঁনসুটি ।জীবন আসলেই রঙীন হয়ে শুরু হয় এরপর ধীরে ধীরে মলিন হতে হতে জীর্ণশীর্ণ
হতে থাকে ।
সময়ের পেছনে দৌড়াতে দৌড়াতে দেখি বিষণ্ণতায় চলে যাচ্ছে সময়।দুঃখের রোদে কিংবা সুখের আমেজে সিগারেটের শেষ টান দিতে দিতেই উড়ে যাচ্ছে সময় ।
এখন থাকতে চাই হাসিমেতে, কিন্তু
পারি না বারবারই অবিশ্বাসের
জালে বন্দী করে ফেলে আমায় । একদিন থাকবো না আর , মিশে যাবো দূর দূরাপনে থাকবে না আর কোনো অস্থিত্ব আমার।
শুঁকতারা ছুঁতে চাই না ,
শুধু চাই তোদের সাথে জড়িয়ে কিছুকাল বাঁচতে ।আরো কিছুদিন
হেসে খেলে কাটিয়ে দিতে চাই।
একদিন নামবে অন্ধকার ,
অনন্ত কালের জন্য ঘুমিয়ে পড়বো
ততদিন ভালবেসে জড়িয়ে রাখিস স্নেহ মমতায় ছোট ভাইটা কে ।
অনেক ভালবাসি তোকে আপুমনি ।এই ভালবাসা আজীবন থাকবে ।
কখনো নড়বড় হবে না ।
ভুল করে ও যাসনে আমায়
রেখে ,ডাকবে না কেউ ,আমার মত এত্ত আদর মেখে ।।
শুভ জন্মদিন আপুমনি ।আগামীর দিনগুলো ভাল ভাবে কাটোক তোর ।অনেক অনেক শুভ
কামনা রইল ।তোর জন্য , দুষ্টপাখির জন্য আর
ভাইয়ার জন্য অনেক ভালবাসা রইল।
সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




