বিষণ্ণতা ছুঁয়ে যায় আমাকে
ক্ষনে ক্ষনে, প্রতি কদমের পথচলায়
বৃষ্টির ফোঁটায়, শিশিরের ঝরে পড়ায়
ছুঁয়ে যায় শিরায় উপশিরায়
ক্ষনে ক্ষনে, প্রতিবারে।
আমাকে।
ঘুম চলে আসে পায়ে পায়ে
ভোর কিংবা অন্ধকারের কুয়াশায় গা ঢেকে।
ঘুম পাড়িয়ে দেয়
অবসরের ক্লান্তিতে ভেঙে পড়া আমাকে
কেড়ে নিয়ে বিষন্নতা, প্রতিবারেই।
দিন চলে যায়, দিন এসে যায় নতুন করে
রয়ে যায় আড়মোড়া ভেঙে ফেলা
এক কাপ চায়ের বদলে ধোঁয়া ওঠা বিষন্নতা।
কেউ এসে বলে যায়নি
কেন পিছু ছাড়েনি ক্লান্তি। হয়তোবা-
কুয়াশা নিজেই ঢেকে যায় প্রতিদিন বিষন্নতার চাদরে।
একটুও না জানিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

