সুষ্ঠু ও নিরপেক্ষ পৌর নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করছে বিএনপির লোকজন। নির্বাচনে যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিকভাবে আওয়ামী প্রার্থী জয়ী হতে পারে সে চেষ্টাই নিতে চেয়েছিলো কিশোরগঞ্জের বাজিতপুরের আওয়ামী কর্মীরা। অথচ তাতে অগণতান্ত্রিকভাবে বাধ সেধেছে বিএনপি
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ব্যাপারে জানান, রাত ৯টার দিকে আওয়ামী লীগের কর্মীরা নিতারকান্দী এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান। তখন গুজব ছড়িয়ে পড়ে যে আওয়ামী লীগের কর্মীরা ব্যালটে সিল মারছে। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা কেন্দ্রটি ঘেরাও করে। আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর লোকজনের সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বাজিতপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর ভাই আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা কেন্দ্রের আশপাশে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়।
নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক করার মহান উদ্দেশ্য নিয়ে নির্বাচনের আগের রাত নয়টায় ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলো আওয়ামী কর্মীরা। অথচ দেখুন কী অবস্থা! আসলে বিএনপিকে ভোটে আসার সুযোগ দেয়াই ঠিক হয়নি!
ভোটকেন্দ্র পরিদর্শন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


