somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হোজ্জার বিবিও আমাদের চেয়ে উত্তম!

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাসিরুদ্দিন হোজ্জা তখন কাজী। বিচার আচার করেন। একদিন বিচারে বসেছেন। ফরিয়াদি আসামির বিরুদ্ধে অভিযোগের বয়ান দিচ্ছে। হোজ্জা মনোযোগ দিয়ে তার কথা শুনছেন। বাদীর বলা শেষ হয়ে মাথা ঝাকিয়ে বললেন, ‘তোমার কথাই ঠিক’।

এইবার আসামি বলে উঠল, ‘হুজুর, আমার একখান কথা ছিল’। হোজ্জা বললেন, ‘ঠিক আছে তুমি তোমার বক্তব্য বল’। আসামির বক্তব্যও মনোযোগ দিয়ে শোনার পর হোজ্জা বললেন, ‘তোমার কথাই ঠিক’।

হোজ্জার স্ত্রী পর্দার আড়ালে এতক্ষণ সব কথা শুনছিলেন। বিরক্ত হয়ে স্বামীকে তিনি বললেন, ‘দুইজনই ঠিক হয় কিভাবে? হয় আসামির কথা ঠিক অথবা ফরিয়াদির কথা ঠিক’।

হোজ্জা স্ত্রীর দিকে ফিরে সমর্থনসূচক হাসি দিয়ে বললেন, ‘বিবি তোমার কথাই ঠিক’।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাঁর দায়িত্ব গ্রহণের বছরপূর্তি উপলক্ষে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বাণীতে বলেছিলেন, ‘বিচারপতিদের অবসরে গিয়ে রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী।’

তাঁর এ বক্তব্যে বিএনপি মওকা পেয়ে বলতে থাকে, ‘কথা ঠিক’। কাজেই খায়রুল ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে যে রায় লিখেছেন তা অবৈধ। সুতরাং ঐ রায়ের সুবিধাভোগী বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী অবৈধ।

এতে ভড়কে গিয়ে অবসরে গিয়ে রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী হলেও সংবিধানের পঞ্চম, সপ্তম, অষ্টম ও ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বাতিল হবে না বলে মৌলভীবাজারে এক অনুষ্ঠানে জানান প্রধান বিচারপতি।

এবার প্রধান বিচারপতির ‘কথা ঠিক’ বলে জানায় আওয়ামীরা। দু’পা বেশী এগিয়ে ব্যারিষ্টার শফিক আহমেদ বলেন ওসব রায় বাতিল চেয়ে বিএনপি রিট করলেও তা খারিজ হয়ে যাবে।

দুঃখের কথা হলো আমাদের মধ্যে হোজ্জার বিবির মতো এমন একজনও পাওয়া গেলো না যে প্রশ্ন করেছে ‘অবসরের পর রায় লেখা অবৈধ, আবার, ওভাবে লেখা রায়গুলো বৈধ’ এ দু’টি কথা একইসময়ে কিভাবে সঠিক হতে পারে?
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:৩২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×