কী বিচিত্র!
২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ পত্রিকার দুটি খবর নজর কেড়েছে। দুটোই বিদেশী ঘটনা। একটি ভারতের আর একটি পাকিস্তানের।
ভারতে গো-হত্যা ও বাংলাদেশে পাচার ঠেকাতে গরুকে আধার কার্ডের মতো জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রস্তাব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সরকার বলছে, ভারতে প্রতিটি গরু এবং এর বংশধরকে চিহ্নিত করার জন্য অনন্য শনাক্তকরণ নম্বর দেয়া উচিত। গবাদি পশুর কানের ভেতর ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বরসহ একটি ট্যাগ লাগাতে দেশটির পশুপালন বিভাগ প্রযুক্তিবিদদের নিয়োগ দিয়েছে। ডিজিটাল ভারত কর্মসূচির অংশ হিসেবে দেশটির অন্তত ৮ কোটি ৮০ লাখ গরু ও মহিষের কানে চলতি বছরেই এই ট্যাগ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সূত্রঃ
জাগো নিউজ পাকিস্তানে গাছের পাতা, ছাল-বাকল খেয়ে ২৫ বছর বেঁচে আছেন মেহমুদ ভাট (৫০)। যখন তার বয়স ২৫ বছর তখন কোনো কাজ পাচ্ছিলেন না মেহমুদ। ফলে নিত্যদিনের খাবারের যোগাড় করা তার পক্ষে সম্ভব ছিল না। তাই ওই বয়সেই তিনি গাছের পাতা খাওয়া শুরু করেন। মেহমুদের নিজের কথায়- আমি ভাবলাম রাস্তায় ভিক্ষা করার চেয়ে গাছগাছালির ওপর ভর করে জীবন চালিয়ে নেয়া ভাল। ফলে নরম গাছ ও গাছের পাতা খাওয়া শুরু করলাম। সূত্রঃ
মানবজমিনসৃষ্টিকর্তার কী বিচিত্র খেয়াল!
কোথাও মানুষ পশুর মতো ঘাসপাতা খাচ্ছে আবার কোথাও পশু মানুষের মতো জাতীয় পরিচয়পত্র পাচ্ছে!
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
...বাকিটুকু পড়ুন" আমার মা,আমার পৃথিবী "
মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

ছবি- নিজস্ব সংগ্রহ
কেঊ এসে মেরে রেখে যাক তা চাই নি কখনো ।
তবুও সে আসে,মেরে ফেলে চলে যায়।
তখন খুব জোড় করে বেঁচে থাকি,
বলতে পারো জোড় করে বাঁচিয়ে রাখি নিজেকে।
জীবন কোন...
...বাকিটুকু পড়ুন