somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আহমেদের কিছু নাটকের কিছু কথা নিয়ে কিছু কথাঃপর্ব ১

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ুন আহমেদ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তার সবকিছুরই আমি গুনমুগ্ধ ভক্ত। তবে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগত তা হল তার 'সেন্স অফ হিউমার'। যেখানে তিনি ছিলেন অসামান্য গুনের অধিকারী, যা তার সকল সৃষ্টি কর্মে লক্ষ্য করা যায়। নাটক,গল্প,উপন্যাস সব জায়গাতেই অবিচল ছিলেন তিনি তার অসাধারন রসিকতার মাধ্যমে। নিজে মজা করতে ভালবাসতেন এবং তার পাঠক, দর্শকদের ও বিমুখ করেননি কখনো। এর মধ্য দিয়েই চমতকার সব বার্তা দিয়ে যেতেন। তার মৃত্যুর খবর ছিল বাঙ্গালীদের জন্য মাথায় বজ্রপাতের মত। আমার মনে আছে তার মৃত্যুর সংবাদে আমি বলেছিলাম, 'এই প্রথম কোন অনাত্মীয়ের মৃত্যুর জন্য এত খারাপ লাগছে'।
/:) /:) /:)
আর কথা না বাড়াই। আমার আজকের এ পোষ্ট হুমায়ুন আহমেদের বিভিন্ন নাটকের কিছু ডায়ালগ নিয়ে সাজানো। যেখানে রয়েছে রসিকতা, জীবন-দর্শন, মন ছুয়ে যাওয়া বানী-সংকলন , দৈনন্দিন জীবনের সীমাবদ্দ্বতা ইত্যাদি । মজার ব্যাপার গুলো হল, হুমায়ুন আহমেদ এই ডায়ালগ বলিয়েছেন কখনো কোনো পাগল কে দিয়ে , কাজের ছেলে কে দিয়ে আবার বুদ্ধিমান চরিত্রের কাউকে দিয়ে।
নিম্নে কয়েকটি দেওয়া হলঃ
---------------------------------------------------------
---------------------------------------------------------
আজ রবিবারঃ
-------------
>বাড়ির কাজের লোক মতি মিয়াঁ চায়ের দোকানীকেঃ বুঝলেন ইব্রাহীম ভাই, জীবন'টা কি কন দেখি?
দোকানীঃজানিনা।
মতি মিয়াঃ জীবনটা হইল কুয়া, দুঃখের কুয়া। যার দুঃখ যত বেশি, তার কুয়ার গভীরতাও তত বেশী । আমার কুয়ার কোন তলই নেই।

>মীরা দাদাজান কেঃ ' সত্য কথা শোনায় বক্তৃতার মত আর মিথ্যা শোনায় কবিতার মত।'

>তিতলীকে আনিসের ব্যাপারে বড় চাচাঃ আনিস, ছাগল টাইপ ছেলে। ওর সাথে প্রেম করলে জীবন হবে ঘাসময়। _______________________________________
তারা তিনজনঃ
------------
>বজলু তার ভাই ও ভাগ্নে কে উদ্দেশ্য করেঃ মজনু অভিমানী, অতিরিক্ত অভিমানী। সেই জন্যই জীবনে কিছু হইলনা। আমার অবশ্য কোন অভিমান নাই, তাও কিছু হইলো না। সবই কপাল।
_______________________________________
কোথাও কেউ নেই
-----------------
>বাকের ভাইঃ বুঝলা আজিহ মিয়াঁ, মানুষ বড় বড় দুঃখে কান্দেনা, মানুষ কান্দে ছোট ছোট দুঃখে।

>রিক্সাওয়ালা কে বাকের ভাইঃ কথা কম বলবা, লেস টক মোর ওয়ার্ক।

>বদি বাকের ভাইকেঃ আচ্ছা বাকের ভাই, গায়ে হলুদ এর ইংলিশ কি?
তখনি বাকের ভাইয়ের চটপটে উত্তরঃবডি টারমারিক।

>শান্তি কটেজের দারোয়ানঃ গরীব মানুষের দুঃখ বেশীদিন থাকেনা, দুঃখ থাকে বড়লোকদের। এক একটা দুঃখ কয়েক বছর থাকে।

>মোনাঃ মানুষ সব সময় ভুল মানুষকে ভালোবাসে।

>মামুন মোনাকে নিয়ে পেইন্টিং এর দোকানে গিয়েঃ মোনা এই ছবিটা দেখ, কি সুন্দর। মনে হচ্ছেনা , এই বুঝি বৃষ্টি নামলো?
মোনাঃ হুম।
মামুনঃ আচ্ছা ভাই, এই ছবিটার দাম কত?
দোকান্দারঃ সাত।
মামুনঃ কি সাতশো?
দোকান্দারঃ না, সাত হাজার।
মামুনঃ এত্ত টাকা দিয়ে এই ছবি কে কিনবে?
দোকান্দারঃ কেনার লোক আছে।
তখন মোনাকে মামুনঃ সব সুন্দর জিনিস চলে যাবে ধনীদের হাতে , আমাদের কাছে কি থাকবে?
মোনা মিষ্টি করে হাসল।
______________________________________
নক্ষত্রের রাত
--------------
>বিবাহের কিছুদিন পর বউয়ের বিদেশ গমনের পর বাড়ির বড় ছেলেঃ
যতই আমি দূরে যেতে চাই, ততই আসি কাছে।
আমার গায়ে, তোমার গায়ের গন্ধ লেগে আছে।

>ভালোবাসার সংগা দিতে গিয়ে হাসান(আসাদুজ্জামান নূর) বললেনঃ ভালোবাসা হল, কাচা সবজীর মত আর হৃদয় হল ফ্রীজের মত। কাচা-সবজী ফ্রীজের ঠান্ডায় রাখতে হয় না হলে নষ্ট হয়ে যায়। যার ফ্রীজ যত ঠানডা তার ভালোবাসা তত দিন টিকে।

>" বিশাল খোলা মাঠে একা থা যায় , কিন্তু ছোট্ট একটা বাড়িতে একা থাকা যায়না"

_________________________________________
উড়ে যায় বকপক্ষী
------------------
> ফজলু পাগল; পৃথিবীতে দুই ধরনের মানুষ জ্ঞানের কথা বলে, জ্ঞানী লোকে আর পাগলে।

> মজিদ বয়াতীঃ যে মিথ্যা কথা বলে সে আগুন ছুয়েও মিথ্যা কথা বলে আবার পানি ছুয়েও মিথ্যা কথা বলে।

>মজিদঃ পুরুষ মানুষের আসল সৌন্দর্‍্য চেহারায় নয়, পুরুষ মানুষের আসল সৌন্দর্‍্য মনে।

--------------------------------( চলবে )


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×