somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপদস্ত

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই যে গম চোর ছেনু মিয়া আজো নিজের চরিত্রের পরিবর্তন করতে পারেনি, বরং তার চুরির মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। এখন যেকোনো কাজেই তার ভাগ চাই। আর চাওয়াটাও অভিনব, কাছে না আসলে কেউ বুঝবেনা আসলে সে চাঁদা চাইছে না সমাজ সেবার জন্য টাকা তুলছে।

নানা উপায়ে উপার্জন করা টাকাগুলোর একটা বড় অংশই সে ভোট রাজনীতির জন্য রেখে দিত, আর বাকিটা দিয়ে এলাকায় বখাটেদের নিয়ে নষ্টামি করত। স্কুল পড়ুয়া মেয়েদের থেকে শুরু করে একেবারে চল্লিশঊর্দ্ধো মহিলা পর্যন্ত কেউই ছার পেতনা। যদিও সে ছিল বিবাহিত। একটা পাকা বদের হাড় ছেলেও জম্ম দিয়েছে। যাকে সে কোন শাসন করেনা, সাত বছর বয়সেই সে নিজের চাইতে বড় ছেলেদের প্যাঁদানি দিয়ে বেড়ায়।

ছেনু মিয়ার অর্জিত সম্পদের একটা বড় অংশই ব্যবহৃত হয়েছে একটি ছোট গার্মেন্টস নির্মাণে। দেশের আইনে শিশু শ্রম নিষিদ্ধ হলেও তার ফ্যাক্টরি তে শিশুর অভাব নেই। এদেরকে কাজে টানতে সে ভয় ভীতি, খারাপ ছবি দেখানোর প্রলোভন, বেশী মাইনে দেবার লোভ, অল্প বয়সে ক্ষমতার অপব্যবহারের সুযোগ ইত্যাদি কে কাজে লাগাত। এতে সে লাভবান হত অনেক বেশী, এক বছরে টাকার গাছ হয়ে গেল গার্মেন্টস ফ্যাক্টরি।

ঘটনা ক্রমে ছেনু মিয়া দলগত কোন বড় ভাইয়ের কাছ থেকে সাব কন্ট্রাক্ট এ কিছু কাজ পেল, এমন সুযোগ হাত ছারা করবার নয়। সে খুব দ্রুত কাজ শেষ করতে তার গার্মেন্টসের শিশুদের উপরে চাপ দিতে থাকে। এক মাসে কাজ শেষ করতে হবে, কিন্তু শ্রমিকেরা বেতন ও ছুটি চায়। আর ছেনু মিয়া বেতন আটকে শ্রমিকদের কাছ থেকে ফ্রি কাজ আদায় করতে চায়।
এক দিন দুই দিন করতে করতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়াতে থাকে। কিন্তু কেউ চলে যেতে পারেনা, টাকার মায়া ছাড়তে পারেনা।

তখন বৈশাখ মাস ছিল, নদী পার করে মাল পৈছে দিত হত ছেনুকে। এক দিন গভীর রাতে ড্রাগস সহ মাল পৈছে দিতে তার মালবাহী ট্রলার ছুটল নদী পথে। কিন্তু বিধি বাম, রাতে প্রচণ্ড ঝড় শুরু হল। আর তাতে সে ট্রলার নদীর মাঝে হাড়িয়ে গেল, কিন্তু সে খবর ছেনু র কানে গেলনা, কারণ নদী থেকে কেউই বেঁচে ফেরেনি। খবর দেবে কে?

এদিকে সাত সকালে ছেনু মিয়ার অভ্যাস পুকুর পারে যাওয়া। তার বাড়ির পাশেই ঘাট,বড়ই গাছটাতে একটু উঠে দেয়ালের পাশ থেকে নানা রকমের গোসল চিত্র দেখা যায়।ছেনু মিয়া নিশ্চিন্তে চোখের ব্যায়াম করছিল। এদিকে তার গার্মেন্টসের কর্মীরা জেনে গেছে ট্রলার ডুবির ঘটনা। এত দিনের টাকা তাদের কিভাবে দিবে ছেনু মিয়া, তা নিয়েই তাদের মাঝে ক্ষোভ বাড়তে থাকল। কয়েক জনের উস্কানি পেয়ে তারা ছেনুর ঠ্যাঙ ভাঙ্গতে তার বাড়ির দিকে ছুটল। ছেনুর কানে তখনো খবর আসেনি, সে ব্যায়ামে ব্যস্ত, তার ভয় নেই, এই এলাকায় তার উপরে কেউ নাই। কিন্তু ছেনুর বিটকেল ছেলেটি ঠিকই টের পেয়ে বাবার কাছে ছুটে এলো খবর দিতে। সে হাঁপাতে হাঁপাতে বলল, "বাবা ওরা আইতাছে "।

কে আসছে তা ছেনুর চিন্তা করার সময় ছিলনা, তার নিজের ছেলের কাছে তার এহেন অপকর্ম ধরা পরে যাবার ভয়েই সে তাড়াহুড়ো করে গাছ থেকে লাফ দিল। কিন্তু তাড়াহুড়ো কাজে একটা ভুল করেই ফেলল,সে নিজে মাটিতে পরে গেলেও তার সাধের লুঙ্গিখানা দেয়ালের শিক আর বড়ই গাছের ডালের সাথে ঝুলে রইল।ততোক্ষণে শ্রমিকদের সাথে সাথে গ্রাম সুদ্ধ লোকজন সেখানে হাজির। আর ছেনু মিয়া খোদা প্রদত্ত হাত দুটো দিয়ে নিজের দিগম্বর শরীরটা ঢাকার চেষ্টা করছে। এরই মাঝে তার বিটকেল ছেলেটা বলে উঠল, "বাবা তুমি মাইনষ্যেরটা দেখতে গিয়া নিজেরটাই দেখায় দিলা "।

পূর্বে অন্য ব্লগে প্রকাশিত।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×