অনেক দিন পরে গ্রামে বেড়াতে এসে সেলিম সাহেব তার ছেলেকে বলছিলেন, "বাবা জানিস,আমি যদি শখের বসে কখনো তোর দাদীকে আমার জম্ম তারিখের কথা জিজ্ঞেস করতাম, তিনি তোর দাদাকে ডেকে বলতেন, "হ্যা গো সেলিমের বাপ, আমাগো সেলিম আষাঢ় মাসের পয়লা সপ্তাহে হইছিল না?" আর তোর জম্মদিনের খবর আমি তোর জম্মের দুই মাস আগেই পেয়েছিলাম। ডাক্তার আমাকে ডেকে বললেন, তোর মায়ের অবস্থা বেশি ভালোনা। অমুখ তারিখের মধ্যে অপারেশন করতে হবে।"
সেলিম সাহেব কথা বলতে বলতে একটি পুরনো টিনের ঘরের সামনে থামলেন। একটু আবেগি হয়ে ছেলেকে বলতে লাগলেন, "বাবা দেখ, এই ঘরটাতেই আমার জম্ম হয়েছিল "।
ছেলেটি অবাক চোখে তার বাবার দিকে চেয়ে থাকল। আর স্মৃতি হাতড়ে খুঁজতে লাগল তার জম্মস্থানের সেই ক্লিনিকটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


