'রক্তকরবী'তে যে কি-না নন্দিনী, রবীন্দ্রনাথের উত্তমপুরুষে লেখা গল্প 'সুকুমার'-এ সেই হচ্ছে পুপু বা পুপেদি, ৯/১০ বছরের বালিকা। এই বালিকা হরণ হয়ে যাবে, রাবণ নয়, এক রাজপুত্তুর দ্বারা। রাজপুত্তুর-এর বয়সও বেশি না, ১০ সাড়ে ১০ বড়জোর। হতে পারে, সত্তুরোর্ধ রবীন্দ্রনাথ বালিকা পুপেদির জন্যে বালক রাজুপুত্তুর হিসেবে সুকুমারকে দাঁড় করালেও অাড়ালে নিজেই ঘাপটি মেরে অাছেন। স্বপ্ন-কল্পনা-মগ্ন-বনে-বনে হাঁটাহাঁটি করেছেন। ফুল্ল-কুসুম দোলায় দুলেছেন। বালিকাকে কী যেন বলতে চেয়ে বলার অাগেই ভুলেছেন।
কত যে প্রশ্নের বুদ্বুদ, পুপুর, সুকুমারের; সত্তুরোর্ধ রবীন্দ্রনাথ এই বালক-বালিকার প্রশ্নের উত্তর দিয়ে চলেন, ভুলিয়ে-ভালিয়ে কিছু উত্তর ওদের দুজনের কাছ থেকেও বের করে নেন, এর মধ্যেই ঢুকে পড়ে মহাভারতের অংশবিশেষ--এরকমই গল্প নিয়ে 'রাজপুত্তুর' ছবিটা, নির্মাণের অপেক্ষায়। অারো কিছু চরিত্র অাছে 'রাজপুত্তুর'এ' যারা কি না সবাই ১৯৩০ সালের দিকের মানুষ, নানান বয়সী, বালক-যুবতী-বৃদ্ধা-বৃদ্ধা ইত্যাদি...
এখন, প্রথমত, প্রতিকৃতি-চেহারায় সত্তুরোর্ধ একজন মানুষ খোঁজার পালা, পেলেই, তাঁকে দিয়ে রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করিয়ে নেয়া যাবে।
সারা বাংলাদেশ খুঁজে নিশ্চয়ই পেয়ে যাব, কী বলেন?
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


