তোমারও কিছু কথা শোনা হবে না কোনোদিন
'প্রবেশ নিষেধ' পাব ব্যক্তিগত নির্জনতায়
কতপাতা ঝরেছে, তোমার গোপন জঙ্গলে
দেখব না কোনোদিন, হাঁটব না কোনোদিন
নিশ্চয়ই তোমারও একটি কাঁথা অাছে--
যার প্রতিটা সেলাইয়ের মধ্যে শ্বাস-প্রশ্বাসের মতো
একটি করে অপ্রকাশিত কবিতা গাঁথা অাছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


