somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এডসেন্স নেই তাতে কি!! এর বিকল্প তো রয়েছে

২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবাইকে সালাম আর শুভেচ্ছা দিয়ে শুরু করলাম। আজ আর অযথা কথা না বলে আমি আমার আজকের লেখা উপস্থাপন করছি-

আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কাছে একটা প্রশ্ন খুব বেশি আসে সেটা হল “ভাই কিভাবে এডসেন্স এর একাউন্ট পেতে পারি?” এডসেন্স একাউন্ট পাবার কিছু টিপস্‌

আমার কথা হল এডসেন্স-ই কি সব? আমি জানি এবং স্বীকার-ও করি এড কোম্পানি গুলোর ভিতর এডসেন্স-ই সেরা। কিন্তু কথা হল এডসেন্স পান নি বলে কি আপনি আপনার ব্লগিং থেকে পিছিয়ে পড়বেন বা ছেড়ে দিবেন? আমি বলব না, আপনারা হয়তবা যানেন অনেক ভাল ভাল ওয়েব সাইট আছে যারা নাকি এডসেন্স ইউজ করেনা। তারা এডসেন্স এর বিকল্প বিভিন্ন কোম্পানির এডস্‌ ইউজ করে।

যেহেতু এডসেন্স আমাদের এই সাউথ এশিয়ান লোকদের একাউন্ট কম দিচ্ছে, তাই এডসেন্স পেতে হলে আপনাকে অবশ্যই কঠোর প্ররিশ্রম করতে হবে। খুব ভাল মানের সাইট না হলে এডসেন্স পাওয়া যাচ্ছে না। ইদানিং আবার এডসেন্স এর একাউন্টের জন্য নতুন আবদার টপ লেভেল ডোমিন। ইন্ডিয়া আর চায়নাতে তো সাইটের বয়স ৬ মাস না হলে এডসেন্স এ এপ্লাই-ই করা যায় না। তবে এ থেকে বুঝা যায় যে খুব ভাল মানের সাইট না হলে এডসেন্স পাওয়া যাবে না। ভাল মানের সাইট বলতে আমি বুঝাচ্ছি ইউনিক বা বিরল কন্টেন্ট এর সাইটকে।

যেহেতু আপনার এখন এডসেন্স নাই, তাই আমি বলব এখন কিছু ইউনিক সাইট বানান এডসেন্স এর আবেদন এর জন্য। আর কিছু কমার্সিয়াল সাইট বানান যে গুলোতে অনান্য এডস্‌ ইউজ করে নিজের পকেট খরচ আর নেট বিল টা যাতে চালাতে পারেন।

এডসেন্স এর বিকল্প এডস্‌ কোম্পানির গুলোর ভিতর যেগুলো নামকরা সেগুলো হল

১. ক্লিকসোর্সঃ এডব্রাইট ও বিডব্রাইট থেকে আমি ক্লিকসোর্স কে বেশি ভাল বলব কারন এডব্রাইট ও বিডব্রাইট এর মত ক্লিকসোর্সের কোন সমস্যা নাই। তা ছাড়া ক্লিকসোর্সের টেক্স লিংক এডস্‌ ও আছে আর আছে পপআব এডস্‌। ক্লিকসোর্স পেমেন্ট দেয় পেপাল, ব্যাংক ওয়ার ও চেক এ । পেপাল এ ৫০ ডলার হলেই পেমেন্ট পাবেন। চেকে পেতে হলে ৫০ ডলার লাগবে। আর ব্যাংক ওয়ার এ পেমেন্ট আনতে হলে ১০০০ ডলার হতে হবে।

২. এডব্রাইটঃ প্রধান সমস্যা- ওদের কম্পানির এডস্‌ অনেক কম, তাই সাইট বেশীর ভাগ সময়-ই এড এর জায়গাটি খালি থাকে। এরা পেমেন্ট চেকে এ দেয়।

৩. বিড ভারটাইজারঃ বিড ভারটাইজার এড ব্রাইট থেকে বেশ ভাল। বিড ভারটাইজার পেমেন্ট দেয় পেপাল আর চেক এ। পেপাল এ ১০ ডলার হলেই পেমেন্ট পাবেন। আর চেকে আনতে হলে ৫০ ডলার হতে হবে। সুতরাং বিড ভারটাইজার ইউজ করে দেখতে পারেন।

৪. ইনফলিংকসঃ টেক্স লিংক এডস্‌ হিসাবে বেশ সুনাম আছে এর। ইনফলিংকস্‌ পেমেন্ট দেয় পেপাল ও চেক এ । পেপাল এ ৫০ ডলার হলেই পেমেন্ট পাবেন। আর চেকে পেতে হলে ৪০০ ডলার লাগবে।

(বিঃদ্রঃ যাদের এডসেন্স আছে তারাও এডসেন্স এর পাশা পাশি উপরের উল্লেখিত এডস্‌আপনি আপনার সাইটে ইউজ করতে পারবেন। শুধু মাত্র ক্লিকসোর্স বাদে)

আপনি যত দিন এডসেন্স এর একাউন্ট না পাচ্ছেন, তত দিন এডসেন্স এর বিকল্প হিসেবে উপরোক্ত এডস্‌ ইউজ করে আয় করতে পারেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×