somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার জল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছয়টা পনেরো।
সকাল।
নকিতা কে বিগত নয় দিনও একই সময়ে যেতে হয়েছে। ভালবাসার টানে। শীতের উপহার ঠান্ডা পানিতেই গোসল করতে হল। চুল শুকানোরও সময় নেই। ৭.০০ টার মাঝে পোঁছাতে না পারলে বড়ই অসুবিধা হয়ে যাবে। ঐটাতো আর চাকরি না যে একটু আধটু ফাঁকি দেওয়া চলে। রেডি হতেই চলে গেল ১৫ মিনিট। ত্রিশ মিনিটের মধ্যেই চকবাজার থেকে হালিশহর নার্চার হসপিটালে পোঁছাতে হবে। অবশেষে পৌঁছাল। কিন্তু বেডে সাকী নেই। ৭.৩০ এ অপারেশন হওয়ার কথা। অথচ ৭.০০ টায়ই নিয়ে গেল অপারেশন থিয়েটারে। বিদেশী ডাক্তার গুলো এতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠল কিভাবে!

সব কিছু রেড়ি।তারা অপেক্ষায় ছিল শুধু নিকিতার জন্য (দো-ভাষী হিসেবে)। কারণ
ভিন দেশী ডাক্তারদের টিম তো আর বাংলা বুঝেন না, রোগীও অক্ষম তাদের ভাষার কথা বলতে। ওর আম্মু ও রয়েছেন সাথে। নিকিতা প্রবেশ করতেই সবার মুখে হাসি ফিরে এল। ওকে একটা ফরম দিয়ে বলা হল, ওর আম্মুর কাছ থেকে তথ্য গুলো নিয়ে পূরণ করতে। তেমন কিছু না, রোগীর বয়স, সমস্যা কবে থেকে, পিতা-মাতার নাম, ঠিকানা ও অপারেশনের সম্মতি সূচক স্বাক্ষর। পূরণ শেষ হওয়াতেই ওর আম্মুর দীর্ঘ নিঃশ্বাস নিলেন। কৃতজ্ঞতা জানালেন স্রষ্টার প্রতি। অন্যদিকে অপারেশন করা হবে তাই কাল রাত থেকে মুখে কিছু দিতে বারণ ছিল। ৮ টার মাঝেই অপারেশন শেষ। নিকিতার আবার ডাক পড়ল অপারেশন থিয়েটারে। কারণ জ্ঞান আসার পর রোগী কি বলে কান্না করতেছে তা বুঝার জন্য। একটা শব্দেই সমাধান। নিকিতা শুধু মুখ দিয়ে ডাক্তারদের বলল "ওয়াটার"। কিন্তু তাকে আরো ২ ঘন্টা মুখে কিছু দেওয়া যাবে না। আজ নয় দিন যাবত নিকি শুধু এগুলোই করে যাচ্ছে।
কখনো পানি লাগবে কখনো রোগীর বাথরুম আসছে, কখনো বমি বমি ভাব, কখনো রোগের কারণ কিংবা পিতা-মাতার নাম এর মত তথ্য গুলো শুধু ইংরেজীতে ওদেরকে বলে দেওয়া। আর ওদের দেওয়া প্রেস্কিপসন রোগীকে বুঝিয়ে দেওয়া।
নিকিতা এই নয় (৯) দিনে হয়ে গেলেন শান্তির দূত। নিজের সম্মানের কথা চিন্তা করে নিজেরই লজ্জা হচ্ছে ওর। এই ছোট্ট কাজটি ও যে এত মানবিক ও প্রয়োজনীয় হতে পারে তা ছিল ওর কল্পনার বাহিরে। ১০ টায় পরিবারের সবার অনুমতি মিলল সাকীর সাথে দেখা করার। ডুকতেই আনন্দের জল চলে আসল সবার চোখে। সাকী আজ দুই ঠোঁট মেলে হাঁসতে পারতেছে তিন বৎসর পর। তার আম্মু তার মুখভরা প্রথম হাসি দেখে কান্না ধরে রাখতে পারল না। নিকিতাকে বুকে জড়িয়ে চোখের জলে বরণ করে নিলেন আনন্দকে। আজ পুরো হালিশহর নার্চার হসপিটাল চোখ বেজা আনন্দে বরে উঠল। আর তার মাঝে নিকিতা যেন একটি শান্তির পায়রার নাম। শতাধিক শিশুর মুখ ভরা হাসি ও পরিবার পরিজনের আনন্দ যেন আজ নিকিতাদের জন্যই। নিজেকে আজ অনেক সার্থক মনে হচ্ছে। ভালবাসতে পেরে, ভালবাসা পেয়ে। আজকের এই ১৪ ফেব্র“য়ারীর লাগনে বিশ্বের প্রতিটি শিশুকে জানাই ভালবাসা। ভুবনে নিশ্চিত হোক হাসি প্রতিটি শিশুর...

পুনশ্চ ঃ গল্পটি চট্টগ্রামে রোটারী ক্লাবের উদ্দ্যোগে অস্বচ্ছ পরিবারের “ঠোঁট ও তালুকাঠা” শিশুদের জন্য (২-৫ বৎসরের বয়সের) যে ফ্রি চিকিৎসা দেওয়া হয় তার অবলম্বনে। প্রতি বৎসর “রোটারী ইন্টারন্যাশনাল” এর বিদেশী ডাক্তাদের একটি টিম এসে নার্চার হসপিটালে এ ফ্রি চিকিৎসা দিয়ে থাকে। আর এখানে স্বেচ্ছাসেবী হিসেবে রোটারেক্টরা (রোটারীর অঙ্গ সংগঠন) দো-ভাষীর কাজ করে থাকেন। নিকিতা এখানে একজন দো-ভাষীরই উদাহরণ)।

গল্পকার:
মোহাম্মদ তরিক উল্যাহ
ছাত্র, (সাংবাদিক ও মানবাধিকার কর্মী)
এল-এল.এম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।য়
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×