আসল ইসলাম সম্পর্কে একটা ব্যাখ্যা পেলে ভাল হয়।
৩১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাইটে ঢুকলেই দেখি জঙ্গি, ধর্মব্যবসায়ী, ধর্ম নিয়ে রাজনীতি ইত্যাদির বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠস্বর। যারা এগুলোর বিরুদ্ধে কথা বলেন তারা সাধুবাদ পাবার যোগ্য। কেউ কেউ আবার এক কদম অগ্রসর হয়ে টুপি দাড়িকেও জঙ্গিবাদের চিন্হ বলে ঘোষণা দিচ্ছেন। সমস্যা হলো- তাহলে আসল ইসলাম কোনটা? এসব লেখকরা আর যা-ই করুন, ইসলাম প্রকৃতপক্ষে কি সাধারণত সে সম্পর্কে কোন আলোচনা বিশ্লেষণ করেননা। ইসলামের কতটুকু পালন করলে তা ঠিক আছে, কোন অংশের জন্য তা ধর্ম ব্যবসায় রূপ নেয়, এগুলোও তো একই সাথে ধরিয়ে দেয়া উচিত। যারা ইসলামের কথা বলেন, তারা তো তাদের সব কাজকেই ইসলামী বলে দাবী করেন। সেই হেতু যারা তাদের সমালোচনা করেন, তাদের দায়িত্ব হয়ে যায় ইসলামের প্রকৃতরূপ ও করণীয় কি তা জানানো।
একই সাথে যারা ইসলামের পাইরেসি রোধ করার জন্য সংগ্রাম করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন তারা নিজেরা ইসলামকে কিভাবে তাদের জীবনে পালন করছেন তারও একটা ব্যাখ্যা সংশ্লিষ্ট পোস্টে থাকা উচিত যেন অন্যরা সহজেই তা থেকে ইসলামের প্রকৃত চর্চা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে সম্মানিত পোস্টদাতাদেরকে এ বিষয়গুলো বিবেচনা করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন