শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এবার তাহলে ইসলামী কল্যাণময় রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে!
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু আগে টেলিভিশন সংবাদে দেখলাম শেখ হাসিনা আজ বায়তুল মুকাররমে সমাবেশে বলছেন, "বাংলাদেশের মসজিদগুলোকে মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে"। শেখ হাসিনা ভাল করেই জানেন মসজিদে নববী ছিল কুরআনের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রবিন্দু। মসজিদই ছিল সরকার পরিচালনার কেন্দ্র, বিচারালয়। মসজিদের ইমামই ছিলেন সরকারের প্রধান। আল কুরআনের আলোকে মসজিদে নববী থেকে আইন প্রণয়ন করা হতো এবং কুরআন বিরোধী সমাজ ব্যবস্থার উচ্ছেদও করা হয়েছে মসজিদে নববী থেকে। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী সরকার যেহেতু মসজিদগুলোকে মসজিদে নববীর আদলে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে আমরা ধরেই নিতে পারি মদীনার কুরআন ভিত্তিক সেই কল্যাণময় সমাজ ব্যবস্থা বাংলাদেশেও শীঘ্রই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে- যদি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। অবশ্য সমালোচকরা বলে থাকেন, শেখ হাসিনার প্রতিশ্রুতির পরিমাণ অসংখ্য হলেও রক্ষার পরিমাণ হাতে গোনা। তথাপি, আমরা সমালোচকদের কথায় কান না দিয়ে সর্বকল্যাণময় সমাজ ব্যবস্থার আদলে বাংলাদেশের সমাজ ব্যবস্থা অচিরেই প্রতিষ্ঠিত হবে এ আশায় বুক বাধতে চাই।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১
ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!
একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই...
...বাকিটুকু পড়ুন
আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুন