আমি তখন সিলেটে থাকি। টিউশনিতে যাবার সময় হঠাত একদিন চোখের সামনে পড়ে গেল সেই বিশাল বইয়ের গাড়ি। মনে মনে বললাম, পাইছি এইবার। পুরনো লেনা দেনা সুধে আসলে মিটিয়ে নিতে হবে। ভালো বুদ্ধির অভাব সারাজীবন অনুভব করলেও, দুষ্ট বুদ্ধি মাথায় খেলতে বেশি সময় কখনই লাগেনি। এইবারও কি করতে হবে মুহূর্তেই তা মাথায় চলে আসল।
পকেট ঝেরে দেখিয়ে ৩০০ টাকার সদস্য পদ ২০০ টাকায় নিয়ে নিলাম। সাথে অকাট্য যুক্তি, আমিতো এখন মাত্র ৫০ টাকা মুল্যের বই-ই নেব। বাকি টাকা পরেরবার বই নেবার সময় দিয়ে দিব। বইওয়ালা মামার লস হবার উপায় কোথায়? বই নিয়ে চলে আসলাম। এবং কয়েকবার বই বদলও করে ফেললাম অল্প কিছুদিনের মধ্যেই। সাথে বইওয়ালা মামার সাথে খাতির যা হোল তাতে সে আমার মেম্বারশিপের বাকী টাকার কথা বাকী জীবনে আর মুখে আনবে বলে মনে হচ্ছেনা।
এইবার তাহলে মাষ্টার প্লানের বাকিটুকু কার্যকর করার পালা। নিয়ে আসলাম মুক্তিজুদ্ধের দলিল প্রথম খণ্ড। বাংলা একাডেমির ছাপানো পুরা ৪ ইঞ্চি উঁচু। মনে মনে হিসেব কষা হয়ে গেল। ময়মনসিংহে এই রকম বইয়ের গাড়ি থেকেইতো ৩০০ টাকায় মেম্বারশিপ নিয়েছিলাম। প্রথম বইটা নিলাম হুমায়ুন আহমেদের সৌরভ নামের অতি ক্ষুদ্র উপন্যাস। আমি পড়ার আগেই আমার এক বন্ধু রাস্তা থেকে বইটা কেড়ে নিল পরদিন ফেরত দিবে এইরকম একটা কসমের বিনিময়ে। কসম আজও টিকে আছে, বইয়ের হদিশ আর মিলেনি যদিও। আমি কিছুদিন বন্ধুর পিছনে হাউ কাউ করার পর বইওয়ালা মামারে একদিন বললাম, মামা কিছু জরিমানা নিয়া আমারে কি আরেকটা সুযোগ দেয়া যায়? মামা আমার নাম ঠিকানা নিয়া পোরনো রেকর্ড বের করে ফেললো। আমি প্রথম বইয়েই গলদ করছি। রেকর্ড বই থেকে উনি আমার দিকে তাকানোর সাথে সাথে-ই আমি চলে আসি। মনে মনে বইয়ের গাড়ির ব্যবসাটা লোক ঠকানোর ফন্দি ছাড়া আর কিছু-ই ভাবতে পারছিলাম না। তো অনেকদিন পর আজ লস-টা মনে হয় পুষিয়ে নিতে পারলাম। মিনিমাম ৫০০ টাকার ক্ষতি তো করছিই- এই চিন্তাটা ভালই আনন্দ দিচ্ছিল আমাকে।
এরপর বইয়ের গাড়ি দেখলেই আমার সাইকেল অটোমেটিক ৭৫ ডিগ্রি কোনে ঘুরে গিয়ে অর্ধবৃত্ত তৈরি করে তবেই আবার মূল রাস্তায় ফেরত আসত। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল।
কিন্তু সেমিস্টার ফাইনাল চলে আসল। সেই অজুহাতে টিউশনি থেকে বরাবরের মতই ছুটি নিলাম। কিন্তু যেহেতূ পরিক্ষা, তাই পরশুনা তো আর করতে পারিনাহ!
অল্প সমেয়র ব্যবধানে অখাদ্যটাই সুখাদ্যের মত মনে হতে থাকলো। আরও কিছু সময় পরে আমি চলে গেলাম ঘোড়ের মধ্যে। সকাল গিয়ে সন্ধ্যা আসে, রাত গভীর হয়, আমার ঘুম-খাওয়া সবকিছুই সংক্ষিপ্ত হয়ে যায়; শুধু ইতিহাসের অলিগলিতে বিচরণটা বাড়তে থাকে সবকিছুকে ছাপিয়ে।
বৈষম্যে জর্জরিত এক অভাগা জাতির ভোট বিপ্লব, সদ্য তারুন্য ঝেরে ফেলা এক এডভেঞ্চারাস নেতার রাতারাতি জাতির আশা-আকাঙ্খার প্রতীক হয়ে উঠা, ভয়াল কালো এক রাতে ঘুমন্ত এক নগরীকে লোহিত গঙ্গায় পরিণত করা, কিছু নেই- শুধু বুকের বল আর মাতৃভূমিকে স্বাধিকার দেবার সুতীব্র আকাঙ্ক্ষাকে পূজী করে কিছু অসহায় মানুষের ঘুরে দাঁড়ানো, আমাদেরই মা বোনেদের ধর্ষণের পর তাদের শরীরের স্পর্শকাতর অঙ্গগুলিকে নিয়ে বিকৃত ও নৃশংস উন্মত্ততা, দেশপ্রেমে টইটুম্বুর দুর্ধর্ষ কিছু সেনা অফিসারের সাহসী নেতৃত্য আর অনুপ্রেরনা, অসম্ভভ সাহসী-স্মার্ট কিছু তরুনের সুযোগ সন্ধানী গেরিলা আক্রমণ, এমনি আরও কত ঘটনার নীরস বিবরণ। কিন্তু এই রসহীনতার মাঝেও কোথায় যেন ছড়িয়ে রয়েছে এক অদম্য মাদকতা। আমি সেই নেশা থেকে বের হতে পারিনি।
প্রথম খণ্ড পড়ার পর আমার মনে হতে থাকে, আমি এক হতভাগা জাতিকে গভীর সংকটে রেখে পাশ কেটে বেরিয়ে যাচ্ছি। আমি মুক্তিযুদ্বে যাওয়ার সৌভাগ্য অর্জন করিনি, কিন্তু একটি জাতি কতটা মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে গিয়ে আমাকে এই স্বাধীন দেশ এনে দিয়েছে, আমি তা একবার জানতেও চাইব না?
সিদ্বান্ত নিয়ে ফেলি, আমার বুদ্বিমান হবার দরকার নাই। বোকার মত গিয়ে বইটি ফেরত দিয়ে নিয়ে আসি পরের খণ্ড। পরিক্ষা তো যথারীতি খারাপ হয়ই, ছাত্রছাত্রীরাও কেউ কেউ রাগ করে, কেউ অভিমান করে। কিন্তু আমি শেষ করে ফেলি সবগুলো খণ্ড।
বলার অপেক্ষা রাখেনা, বইয়ের নেশায় আমার মত ছা-পোষা হাজারো পাঠককে বোধ করে রেখেছে যে বইয়ের গাড়ি, তা বিশ্বসাহিত্য কেন্দ্র নাম্নী এক অভাবনীয় উদ্যোগ। চীর তরুন, সর্বজন শ্রধ্যেয় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়ীদ স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আলোকিত মানুষ সৃষ্টির লক্ষ্যে গড়ে তোলা এক মহৎ প্রতিষ্ঠান। উনি নিজে আলোকিত মানুষ কোন সন্দেহ নাই। ডক্টর জাফর ইকবাল, ডক্টর মুহম্মদ ইউনুসের মত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীদের কাতারে দাড়িয়ে থাকা মানুষগুলোও যেখানে আমাদের ক্ষুদ্র মানসিকতার বিচারে আজ বিতর্কিত, সেখানে এই আলোর পথের একাকী যাত্রীটি স্বমহীমায় আজও রয়ে গেছেন নিষ্কলুষ, দল মত নির্বিশেষে সকলের প্রিয় পাত্র হয়ে।
হে মহান আলোর দিশারী, যে উদ্যোগ আপনি নিয়েছেন, আমরা বিশ্বাস করি, এমন আরও বহু মানুষ সৃষ্টি হবে এই দুর্ভাগা দেশে। আলো আসবেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


